প্লিজ, টাক হওয়া থেকে আমাকে বাঁচান!?

গত ২.৫ মাস ধরে আমার মাথা থেকে মারাত্মক ভাবে  চুল পড়ছে৷ মাথায় প্রতিবার হাত দিলেই ৩-৪ টা চুল উঠে আসে। আমার বিছানার নিচে আশেপাশে প্রতিদিন অসংখ্য চুল জমা হয়।  আগে আমার মাথার চুুুল অনেক ছিল।  এখন প্রায় তার অর্ধেক হয়ে গেছে৷ মাথায় হাত দিলেই বোঝা যায় যে চুলের পরিমান কতটা কমে গিয়েছে।  **আমি ঠিক আড়াই মাস আগে বাসা চেঞ্জ করে নতুুুন বাসায় উঠেছিলাম। **আর পূর্বের বাসায় আমি মাথায় পিয়াজ এর রস দিতাম। **এখন আমার বয়স ১৯।  সমস্যার দেখা দেয়ার দেড় মাস পর শ্যাম্পু পরিবর্তন করে  Clear Men এর বদলে  Head & Shoulder দেয়া শুরু করি।   এখন ১৫ দিন যাবত আমার মামির পরামর্শে মাথায় অলিভ অয়েল দিচ্ছি। এর পাশাপাশি গরমপানিতে করে আমলা আর মেথি মিক্স করে দিচ্ছি। কিন্তু চুল পড়া কমছে না।  চুল এতটাাই পরে গেছে যে আজ আমলা আর মেথি দিতে  যেয়ে মাথার সাদা অংশ দেখা যাচ্ছে। এভাবে চলতে থাকলে হয়ত আগামী দুই মাস পর মাথায় আর চুল থাকবে নাা  এখন আমার কি করা উচিত? প্লিজ আমাকে হেল্প করুন।  টাক হওয়া থেকে বাঁচান।
2863 views

2 Answers

আপনি কালোজিরার তেল এবং ভিটামিন ই ক্যাপসুলের তেল ব্যবহার করে দেখতে পারেন। দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন। সম্ভব হলে একজন চিকিৎসকের পরামর্শ নিন। কারণ অতিরিক্ত চুল পড়া কিছু কিছু রোগের লক্ষণ বহন করে।

2863 views Answered

ব্যবহারের বিধিমালা * কয়েকটি পেয়ারা পাতা পরিষ্কার পানিতে নিয়ে উনুনে বসান * ভালো করে পাতাগুলি ২০ মিনিট সিদ্ধ করুন * দেখুন পেয়ারা পাতার মিশ্রণটি লালচে হয়ে এসেছে। এবার সেটাকে নামিয়ে ঠাণ্ডা হতে রেখে দিন। * এবার সেই ঠাণ্ডা হয়ে ‌যাওয়া মিশ্রণটি কোনো একটি বোতলে ঢেলে রাখুন। সময় মতো, সেটাকে হেয়ার টনিকের মত মাথার চুলের গোড়ায় নিয়মিত লাগান। মিশ্রণটি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। * রাতে শুতে ‌যাওয়ার আগে এটা দিয়ে ম্যাসাজ করতে পারেন। এরপর সকালে উঠলে তা ধুয়ে ফেলুন। সূত্র: ইন্টারনেট

2863 views Answered

Related Questions

দাড়ির টাক?
2 Answers 4133 Views

Next steps