4 Answers

প্রাকৃতিক উপায়ে ফর্সা হতে আপনাকে প্রতিদিন কাঁচা দুধের সাথে হলুদের গুড়া মিশিয়ে মুখে লাগাতে হবে। এছাড়া রাতে ঘুমানোর আগে হলুদের গুড়ার সাথে লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রাখতে পারেন।

3210 views Answered

১. তেঁতুলের পাল্প ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে ২দিন এর ব্যবহারে ভালো ফল পাবেন। ২. লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মুখ ভালো করে পরিষ্কার করে মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। মিনিট ১৫ পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩-৪ দিন এর ব্যবহারে ভালো ফল পাবেন। ৩. মুসুর ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভেজা মুসুর ডাল বেটে একটি ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

3210 views Answered

১) বরফ দিয়ে ডলুন । ২) কাঁচা হলুদ বেটে দিন । ৩) কচি শশা পিস পিস করে লাগিয়ে রাখুন । ৪) লেবু পিস করে নিয়ে ডলুন বা ঘষুন ।

3210 views Answered

নিজেকে সবসময় সুন্দর ও পরিপাটি রাখার চেষ্টা নারী-পুরুষ সকলেরই থাকে। সকলেই চায় নিজেকে সবার সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে। কে না চায় সুন্দর, উজ্জ্বল গায়ের রঙ? সবার চাওয়া একটাই, সুন্দর, উজ্জ্বল ত্বক। এজন্য বিভিন্ন কেমিক্যালযুক্ত ফেয়ারনেস ক্রিমের আশ্রয় নেয় সবাই। এগুলো খুবই ত্বকের জন্য ক্ষতিকর । ত্বকের উজ্জ্বলতায় ঘরোয়া উপায় ত্বক ফর্সা করুন ঘরোয়া উপায়ে কোনো ঝামেলা ব্যতীত। বাজারে বিভিন্ন রকমের ফেয়ারনেস ক্রিম পাওয়া যায়, এতে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যা অনেক সময় আপনার ত্বকের জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনি ত্বকজনিত অনেক সমস্যার সম্মুখীনও হতে পারেন। তাই বলছি আপনার ত্বকের কোনো বিষয়ে অবহেলা করবেন না। বিভিন্ন প্রাকৃতিক উপায়েও আপনার ত্বক ফর্সা হতে পারে। বহুকাল আগে থেকেই মানুষ ত্বক ফর্সা করতে প্রাকৃতিক উপায় অবলম্বন করে আসছে । তাই ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে অবশ্যই ঘরোয়া পদ্ধতি গ্রহণ করুন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিছু সহজ পরামর্শ প্রকৃতিতে পাওয়া এমন অনেক উপাদান আছে যা ত্বককে ফর্সা করতে বিশেষ ভূমিকা রাখে। এগুলো ত্বকের জন্য সহনীয়, তাই কোনো পার্শ্ব-প্রতিক্রিয়ার ঝুঁকি নেই। যেমন-  ১. ডাবের পানি  ডাব বা নারিকেল ত্বকের জন্য অনেক উপকারী। এটি ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বকের কালো দাগও দূর করতে ডাবের পানি কার্যকর। এজন্য ডাবের পানির পেস্ট তৈরি করুন। উপকরণ ১ টেবিল চামচ ডাবের পানি অথবা নারিকেলের দুধ, বেসন ১-২ চা-চামচ। পদ্ধতি শুধু ডাবের পানি দিয়ে মুখ ধোয়াও অনেক উপকারী। এছাড়া পেস্ট তৈরি করতে ডাবের পানির সাথে বেসন মিশিয়ে নিন। এভাবে প্রতিদিন মুখে মেখে ব্যবহার করুন, ফলাফল পাবেন। ২. কাঁচা হলুদ কাঁচা হলুদ ত্বক’কে উজ্জ্বল করতে সবচেয়ে কার্যকরী উপাদান। হলুদ বাটা ত্বকে মেখে অথবা কাঁচা হলুদ দুধের সাথে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে উপকরণ ১০ গ্রাম কাঁচা হলুদ, ৪-৫ চা-চামচ মধু এবং গরম দুধ। পদ্ধতি প্রতিদিন এক গ্লাস গরম দুধের সাথে আধ চা-চামচ কাঁচা হলুদ বাটা ভালোভাবে মিশিয়ে পান করুন। যদি এভাবে পান করতে কষ্ট হয়, সাথে মধু মিশিয়ে নিন। নিয়মিত সর্বোচ্চ ১ সপ্তাহ পান করলেই ফলাফল দেখে আশ্চর্য হবেন। ৩. ডিমের কুসুম  ডিমের কুসুম ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পায়। উপকরণ মুসুর ডালের গুঁড়ো, ডিমের হলুদ অংশ, সামান্য লেবুর রস। পদ্ধতি মুসুর ডালের গুঁড়োর সাথে ডিমের হলুদ অংশ মিশিয়ে এই মিশ্রণটি রোদে তাপে ভালোভাবে শুকিয়ে পাত্রে সংরক্ষণ করুন। ব্যবহারের সময় এর সাথে সামন্য লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। প্রতি রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। ৪. টকদই  ত্বক ফর্সা করতে টক দই ব্যবহার করুন। এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা রাখে। টক দইয়ের প্যাক তৈরি করুন ঘরেই, কোনো ঝামেলা ছাড়া। উপকরণ ২ টেবিল চামচ টক দই ও ২-৩ চা-চামচ মধু। পদ্ধতি  টক দইটি মধুর সাথে ভালোভাবে মেশান। এরপর চেহারা পানি দিয়ে ধুয়ে মিশ্রণটি মুখে মাখুন। কিছু সময় পর ধুয়ে ফেলুন। তাহলে সহজে ঘরে বসে উজ্জ্বল হওয়ার যাদুমন্ত্র পেয়ে গেলেন। এবার বাজারের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার বাদ দিন। প্রাকৃতিক ভাবে সুন্দর হোন।

3210 views Answered

Related Questions

Next steps