বিকাশে টাকা ফেরত্‍?

আমার বিকাশে ভুল করে 600 টাকা চলে এসেছে।যে ভুল করে টাকা পাঠিয়েছে সে কল দিয়ে টাকা চাচ্ছে কিন্তু এই সময়ে আমার টাকার খুব দরকার।আমি যদি টাকাটা না দেই তাহলে আমার কোন ধরনের পাপ হবে?
2954 views

6 Answers

অবশ্যই পাপ হবে।কারণ এটা অন্যের জিনিস ভূলবশত এসেছে এতে আপনার কোন হক্ব নেই। টাকাটা ফেরত দিলেই আপনার ভাল হবে।

2954 views Answered

শুধু পাপ বললে ভূল হবে এটা একটা মহাপাপ।আর আপনার যেমন অভাব যে ব্যাক্তির টাকা ভূল করে এসেছে তার ও হয়ত সেরকম অভাব।আর এতে আপনার উচিত টাকা গুলি তাকে ফিরিয়ে দেয়া।

2954 views Answered

আপনি দ্রুত ঐ ব্যক্তির টাকা ফেরত পাঠান । আপনি যদি ঐ টাকা গ্রহণ করেন তাহলে আপনি গুনাহগার হবেন ।

2954 views Answered

আপনি যদি তার অনুমতি নিতে পারেন তাহলে বিষয়টা অন্যরকম ।আমার মোবাইলে 10500 টাকা এসেছিল , যদিও মালিকনা যাচাই করতে একটু সময় লাগে। পরবতীতে প্রকৃত মালিকের অনুমতি সোপেক্ষে  ধারাবাহিকভাবে  টাকা দিচ্ছি 

2954 views Answered

আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। (আন-নিসাঃ ২৯ সংক্ষিপ্ত)


কিন্তু পরস্পর রাজি হয়ে আপনারা কিছু টাকা কম বেশি করে নিতে পারেন। বা সময় সাপেক্ষে কিছু দিন সময় নিতে পারেন। এমন ভাবে নিলে এই টাকা হালাল হবে, এক্ষেত্রে কোন গুনাহ হবেনা। নতুবা অন্য পথ অবলম্বন করলে এই টাকা আপনার জন্য হারাম! হারাম!! হারাম!!!


আয়াতে উল্লেখিত ''বাতিল'' শব্দটির তরজমা করা হয়েছে ''অন্যায়ভাবে''। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীগণের মতে শরীআতের দৃষ্টিতে নিষিদ্ধ এবং নাজায়েয সবগুলো পস্থাকেই বাতিল বলা হয়। যেমন, চুরি, ডাকাতি, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, ঘুষ, সুদ, জুয়া প্রভৃতি সকল প্রকার অন্যায় পন্থাই এ শব্দের অন্তর্ভুক্ত। [বাহরে মুহীত] 


2954 views Answered

১০০% পাপ হবে। ভুল করে টাকা টা চলে এসেছে। আপনার উচিত হবে তাকে ফিরত দিয়ে দেওয়া হতে পারে আপনার থেকে তার টাকা খুব বেশি প্রয়োজন। আপনি যদি টাকা গুলা ফেরত না দেন তাহলে  আপনি প্রতারক হিসাবে বিবেচিত হবেন। এবং আপনার জন্য গুনাহ/ পাপ লেখা হবে। টাকা গুলা উনাকে ফিরত দিয়ে আল্লাহতালারর কাছে সাহায্য চান। ইন শা আল্লাহ্‌ সমাধান পাবেন।

2954 views Answered

Related Questions

Next steps