পরীদের বসবাস কোথায়?

পরী কারা? পরীরা কোথায় থাকে ? মানুষ ও পরীর সম্পর্ক কী?
3837 views

2 Answers

আমি জীন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। (সুরা যারিয়াত আয়াতঃ ৫৬) মানুষ ও জীনকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। কিন্ত ভূত, পেত, পরী বলতে কি কিছু আছে নাকি জিনকেই আমরা ভূত, পেত, পরী বলি? এর কোন ইসলামিক প্রমান বলতে কিছু আছে কিনা আমার জানা নেই। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে তেমনি জিনদের মধ্যেও ভালো মন্দ আছে এটাই কি ধারনা? যদি জিন-ই পরী হয়ে থাকে তাহলে তার বাসস্হান প্রসংগেঃ উবায়দুল্লাহ ইবনু উমার, আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গর্তের মধ্যে পেশাব করতে নিষেধ করেছেন রাবী বলেন, লোকজন কাতাদা (রাঃ) -কে জিজ্ঞেস করেন, গর্তে গেশাব করা নিষেধ কেন? রাবী বলেনঃ এরূপ প্রবাদ আছে যে- জ্বীনেরা সাধারনতঃ গর্তে বসবাস করে থাকে। [সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ২৯ যঈফ] আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসী ওয়াল খবাইস। হে আল্লাহ! আমি অপবিত্র পুরুষ জিন ও অপবিত্র নারী জিন থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এর দ্বারা জিনদের বাথরুমে থাকা বুঝায় এটাও অনেকের-ই ধারনা। জিন পরীর সাথে মানুষের কোন সম্পর্ক নেই। তবে তারা মানুষের ক্ষতি করতে পারে।  

3837 views Answered

ফারসী ভাষায় পর মানে পাখা, ডানা। এ ভাষায় যে প্রাণীর পর তথা পাখা আছে তাকেই পরি বা পরেন্দা বলা হয়। সংসদ অভিধান বলছে, পরী হলো পক্ষযুক্তা উপদেবীবিশেষ। বস্তুত আমরা পরী বলতে যে জিনিসটা বুঝি সেটা আস্ত একটা কল্পনা। এর কোনো বাস্তবতা নেই।

3837 views Answered

Related Questions

Next steps