গানের ল্যারিক্স চায়?

মিলন হবে কত দিনে এই গান।। আর সোনা বউ সুনছো নি গো আরফিনরুমির এই গান দয়া করে কেউ লেখে দেন।।।
2683 views

3 Answers

গানটির টাইটেল এর সাথে lyrics লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ধন্যবাদ। 

2683 views Answered

প্রথম গানটিঃ

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে।।

চাতক প্রায় অহর্নিশি

চেয়ে আছি কালো শশী

হব বলে চরণ-দাসী,

ও তা হয় না কপাল-গুণে।।

মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন

লুকালে না পাই অন্বেষণ,

কালারে হারায়ে তেমন

ঐ রূপ হেরি এ দর্পণে।।

যখন ও-রূপ স্মরণ হয়,

থাকে না লোক-লজ্জার ভয়-

লালন ফকির ভেবে বলে সদাই

(ঐ) প্রেম যে করে সে জানে।।


দ্বিতীয় গানটিঃ

সোনা বউ শুনছনি গো

সোনা বউ শুনছনি নিতে আইলে নাইয়র যাইবায় নি।।

ও বউ গো বউ, সাড়ে তিন হাত মাটির ঘরে

বাসরটা দিবে সাজিয়ে

যে ঘরে থাকবা দিন-রজনী।

নাই বিছানা নাই মশারী সঙ্গে নাই তর সোয়ামী

নিতে আইলে নাইয়র যাইবায় নি?

ও বউ গো বউ, ছেড়ে গেলে কত্তা-জামাই

মাটির দেহের কিসের বড়াই

ফাঁকা দেহের বিচার করবে কে।

আত্মার সাথে তর পীরিতি দেওয়ানে কয় ও সজনী

নিতে আইলে নাইয়র যাইবায় নি।।

2683 views Answered

মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
ও তা হয় না কপাল-গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোক-লজ্জার ভয়-
লালন ফকির ভেবে বলে সদাই
(ঐ) প্রেম যে করে সে জানে।।


সোনা বউ শুনছনি গো
সোনা বউ শুনছনি নিতে আইলে নাইয়র যাইবায় নি।।

ও বউ গো বউ, সাড়ে তিন হাত মাটির ঘরে
বাসরটা দিবে সাজিয়ে
যে ঘরে থাকবা দিন-রজনী।

নাই বিছানা নাই মশারী সঙ্গে নাই তর সোয়ামী
নিতে আইলে নাইয়র যাইবায় নি?

ও বউ গো বউ, ছেড়ে গেলে কত্তা-জামাই
মাটির দেহের কিসের বড়াই
ফাঁকা দেহের বিচার করবে কে।

আত্মার সাথে তর পীরিতি দেওয়ানে কয় ও সজনী
নিতে আইলে নাইয়র যাইবায় নি।।

2683 views Answered

Next steps