বাংলা গান শুনতে চাই, কোনো গানের সাজেশন?

আমার আজকাল মডার্ন বাংলা পপ সং গুলো খুব ভালো লাগে। বিদেশি গান তো অনেক হল, এখন আবার বাংলায় ফিরে ইচ্ছা করছে।

আমার তানজীব, তাহাসান, তপু, মিনার, মিলা, প্রিতম, হাবিব, ন্যান্সি  ও কনা এর গান বেশ ভালো লাগে। স্পেসালি যদি গান গুলো Acoustic অর্থাৎ নরমাল গিটারের সুরে তৈরি করা হয়, সিম্পল গান গুলো ভালো লাগে।যেমনঃ মেঘমিলন, আঙ্গুল, ঝুম, ছুয়ে দিলে মন, এতদিন কোথায় ছিলে, চাই না মেয়ে, ইত্যাদি। ডিজে বা ইলেক্ট্রো ক্যাটাগরির গান ভালো লাগে না। আমি জানি দেশে আরও বহু শিল্পি এবং ব্যান্ড আছে যারা ভালো মিউজিক বানায়। কোনও সাজেশন ??? আপনি আপনার ইচ্ছা মতো গান/ শিল্পীর নাম রেকোমেন্ড করতে পারেন। ^_^  


ক্লাসিক গান ও সাজেস্ট করতে পারেন। যেমনঃ আজ পাশা খেলবো রে শ্যাম, বন্ধু তিন দিন, ইত্যাদি। 
3150 views

3 Answers

চিরকুট এবং শিরোণামহীন ব্যান্ডেরর গানগুলো বেশ ভালো। শুনে দেখতে পারেন। চিরকুট বিভিন্ন আর্ট ফিল্মেও গান গায়, সেগুলোও সুন্দর। যেমন- ডুব এর আহারে জীবন।  এছাড়া কণার রেশমি চুড়ি, ধিন তা না ভালো গান। কণার কণ্ঠই সুন্দর, যেকোনো গানই ভালো লাগে।  এছাড়া ইউটিউবে পাঞ্জাবীওয়ালা নামে একটা গান আছে। একদম হালকা সুরে, সফট মিউজিকে গাওয়া। ভিডিওটাও সুন্দর। ঐ গানটা শুনতে পারেন।  ইউটিউবে Bangla Music Video লিখে সার্চ দিলে আপনি আরো গান পাবেন। আমি প্রায়ই শুনি, এরকম গান।  ওহ, বর্তমানের সবচেয়ে আলোচিত, অপরাধী গানও শুনতে পারেন। আসলটাও ভালো, তবে টুম্পার কভার করাটা আমার বেশি ভালো লাগে।

3150 views Answered

আপনি আশিকের গান শুনে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

3150 views Answered

অপরাধী গানটি শুনতে পারেন ।

3150 views Answered

Related Questions

Next steps