নতুন মোবাইল ফোনটিতে অল্প দিনের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। এমন অবস্থায় নিচের প্রশ্নগুলোর উত্তর দিন প্লিজ?

গত দেড় মাস আগে Symphony p7 ফোনটি কিনেছিলাম। ফোনটির ram প্রায় 60% খালি আছে কিন্তু তারপরও ফোনটি মাঝেমধ্যে হ্যাং করে। মাঝেমধ্যে ফোনটির টাচ আপনা আপনি কাজ করে অর্থাৎ আমি কোন কিছুতেই ক্লিক না করলেও অটোমেটিক click হতে থাকে, তাছাড়া অটোমেটিক টাইপ হতে থাকে কিবোর্ডে। ওদের কাস্টমার কেয়ারে কল করেছিলাম ওরা বলল factory data reset করতে এখন আমার প্রশ্ন হচ্ছে factory data reset করলে কি এ সমস্যার সমাধান হবে এছাড়া আর কি কি করতে পারি এবং factory data reset করলে ফোনের কি কি ডিলেট হয়ে যাবে জানালে অনেক উপকৃত হব?
2938 views

4 Answers

factory data reset করলে আপনার ফোন টি পুনরায় নতুনের মতই হবে।মানে আপনার ফোনের সব কিসুই ডিলিট হবে। 

2938 views Answered

ফেক্টরি ডাটা রিসেট করলে ফোনে থাকা সব কিছু ডিলেট হয়ে যাবে।। ইমেইল একাউন্ট, গুগোল একাউন্ট সহ যেকোন ধরনের একাউন্ট হারিয়ে যাবে।। আপনার সমস্যা সমাধানের জন্য আপনি ফোনটিকে সার্ভিসিং এ দিন।

2938 views Answered

Factory Data Reset করলে নতুন থাকতে যেমন ছিল এমন হয়ে যাবে।অর্থাত আপনি যে সফটওয়ারগুলি এড করেছেন সেগুলু ডিলিট হয়ে যাবে।

2938 views Answered

এটা ফোনের ভাইরাস জনিত সমস্যা। নেট ব্যবহার করার সময় উল্টা পাল্টা লিংকে গেলে বা বিভিন্ন এডে ক্লিক করলে এমন হয়।  ফ্যাক্টরি ডাটা রিসেট করলে ফোনের সব চলে যাবে।  তবে আপনি সব ফাইল মেমোরিতে ব্যাকআপ রাখতে পারেন তাহলে সব ফাইল পূনরায় ফিরে পাবেন। সব থেকে ভাল হয় কাস্টমার কেয়ারে নিয়ে ফোনটা ফ্ল্যাশ করলে।

2938 views Answered

Related Questions

Next steps