ডিভোর্স ও তালাকের মধ্যে পার্থক্য কী?




ডিভোর্স পেপারের মাধ্যমে স্বাক্ষর করে ছাড়াছাড়ি হয়ে গেলে । পরে কি আবার স্ত্রীকে ফিরিয়ে আনা যাবে?

আর যদি যায় তাহলে শারীরিক সম্পর্ক করার হুকুম কী?        

তালাক তো দেয়া হয়নি।   

3193 views

2 Answers

ডিভোর্স ও তালাক দুটি ভিন্ন শব্দ হলেও একই অর্থ প্রকাশ করে।

3193 views Answered

ডিভোর্স ও তালাক একই জিনিস। পার্থক্যটা শুধু ভাষাগত। আরবী ভাষায় তালাক, ইংরেজি ভাষায় ডিভোর্স। ডিভোর্স পেপারে স্বাক্ষর করার পর স্ত্রীকে ফিরিয়ে আনা যাবে কি যাবে না সেটা নির্ভর করে তালাকের ধরনের উপর। সেখানে যদি এক তালাক বা দুই তালাকের কথা উল্লেখ করা হয় তাহলে প্রত্যানয় করা যাবে। এবং তখন স্বাভাবিক নিয়মে শারীরিক সম্পর্কও করা যাবে। আর যদি তালাকটা বায়েন হয় তাহলে প্রত্যানয়ন করা যাবে না। ইদ্দত শেষে নতুন করে বিবাহ করতে হবে। আর যদি তিন তালাক হয় তাহলে প্রত্যানয়ন করা যাবে না। তবে যদি ইদ্দত শেষে এ নারীর অন্যত্র বিবাহ হয় এবং সে স্বামী তাকে তালাক দেয় কিংবা মারা যায় তাহলে ইদ্দত শেষে এ নারী প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

3193 views Answered

Related Questions

Next steps