যারা উপরের rank এ তাদের অনেক ক্ষমতা।তারা যে কারও প্রশ্নের উত্তর লুকাতে পারে ।আমি একটা প্রশ্নের উত্তর সঠিক ও ব্যাখ্যা মুলক ভাবে দিই।কিন্তু উপরের rank এর একজন আমার উত্তর লুকায় ও সে তার উত্তর দেয় ও পয়েন্ট পায়। আমি এর বিচার চাই।
2536 views

1 Answers

আপনার উত্তর কয়েকটি কারণে লুকায়িত হতে পারে। আপনার উত্তর করার আগে যদি অন্য কেউ সঠিক উত্তর দিয়ে থাকে তাহলে আপনার উত্তর লুকায় দেওয়া হবে। আবার যদি পুরাতন প্রশ্নে যেটাতে সঠিক উত্তর করা আছে সেখানে উত্তর করলে উত্তর গ্রহণযোগ্য হবে না।  

উত্তরের বানানে কোনো প্রকার ত্রুটি, অমার্জিত উত্তর, অশ্লীলতা ইত্যাদি থাকলে উত্তর লুকায়িত হবে। 

এছাড়াও অনেক সময় বিশেষ সদস্যদের ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণেও এমনটা হতে পারে।  তবে এরকম খুব কমই হয়।  উত্তর করার সময় নীতিমালা মেনে উত্তর করুন, আশা করি কোনো উত্তর লুকায়িত করা হবে না। 

আপনার কোন উত্তর লুকায়িত করা হয়েছে সেটার লিংক টা দয়া করে দিন, রিভিউ করে দেখি।

কারো বিরুদ্ধে অভিযোগ করার আগে অভিযুক্ত এর কাছ থেকে কারণ টা অবশ্যই জেনে নিবেন। উপযুক্ত যুক্তি দেখাতে না পারলে তারপর প্রমাণ হিসেবে লিংক উল্লেখ করে অভিযোগ করবেন।

2536 views

Related Questions