ব্যাংকে টাকা রাখলে যে মুনাফা দেওয়া হয় সেটা কী হারাম...!?
3 Answers
হ্যা নিসন্দেহে হারাম। কেনোনা, মহান আল্লাহ ব্যবসা কে হালাল এবং সুদকে হারাম ঘোষনা দিয়েছেন।
তারা কোন পণ্হা অবলম্বন করে আপনাকে এই টাকা দিয়েছে তা জেনে মুনাফাকে হালাল সাব্যস্ত করা যাবেনা। উদাঃ- যে উপায় অবলম্বন করলে মুনাফা হালাল হবে। হাকীম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এক দীনারে একটি কুরবানীর পশু কেনার উদ্দেশ্যে তাকে বাজারে পাঠান। তিনি এক দীনারে একটি পশু কিনে তা আবার বিক্রয় করে এক দীনার লাভ করেন। এর পরিবর্তে তিনি আর একটি পশু কিনেন। তারপর তিনি একটি পশু ও একটি দীনারসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসেন। তিনি বললেনঃ বকরীটা কুরবানী কর এবং দীনারটি দান-খাইরাত কর। [সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১২৫৭] উরওয়া আল-বারিকী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার নিজের জন্য একটি ছাগল কেনার উদ্দেশ্যে একটি দীনার প্রদান করলেন। আমি তার জন্য দুইটি ছাগল, কিনলাম। আমি এর মধ্য হতে একটিকে এক দীনারের বিনিময়ে বিক্রয় করে দিলাম। তারপর আমি একটি ছাগল ও একটি দীনারসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। ''বর্ণনাকারী বলেন'' তিনি তাকে পুরো ঘটনা বর্ণনা করে শুনালেন। তিনি বললেনঃ আল্লাহ তোমার ডান হাতের ব্যবসায়ে বারকাত দান করুন। তিনি কূফার অদূরে কুনাসা নামক জায়গায় চলে যান এবং ব্যবসায়ে অনেক মুনাফা অর্জন করেন। ফলে তিনি কূফার সম্পদশালী লোকে পরিণত হন। [সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১২৫৮] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকসানের ঝুঁকি বহন না করা পর্যন্ত মুনাফা গ্রহণ করতে নিষেধ করেন।
হ্যাঁ ,হারাম। মুসলিমদের ব্যাবসা করা সবথেকে উত্তম।আর হালাল উপায় এ ব্যাবসা কারিকে আল্লাহ শহিদদের সম্মান দান করবেন।আর যেহেতু আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন তা হালাল না হারাম তা আপনিজানেন না।তাই এটি হারাম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy