IDB - সম্পর্কে জানতে চাচ্ছি?
1 Answers
নিম্নে আইডিবি সম্বন্ধে বিস্তৃত বিবরণ তুলে ধরা হলো। আশা করি উপকৃত হবেন।
# আপনাকে সম্মান অথবা ফাযিল পাশ হতে হবে। এর নিচে কেঊ ভর্তি হতে পারবে না।
# এই বৃত্তিটা শুধু মাত্র মুসলমান দের জন্য সুতরাং অন্য ধর্মের অন্য কেউ ভর্তি হতে পারবে না। আর্থিক অবস্তা যাদের খারাপ তাদের কে অগ্রাধিকার দেওয়া হয়।
# ভর্তি হওয়ার আগে আপনাকে তাদের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশান করতে হবে। এরপর প্রথমে আপনাকে একটা DATE দিবেন SMS এর মাধ্যমে এর পর আপনার সার্টিফিকেট ও ন্যাশনাল আইডি কার্ড দেখবে ও আপনার এডমিট ইস্যু করবে। যা আপনার লিখিত পরীক্ষার সময় নিয়ে যেতে হবে।
# এর পরের ধাপে লিখিত পরিক্ষায় আপনাকে অংশ গ্রহন করতে হবে। লিখিত পরীক্ষাই ইংরেজী ও গনিত থেকে প্রশ্ন করা হয়ে থাকে। ইংরেজী অংশে দুইটি পেসেজ থেকে আপনাকে উত্তর করতে হবে।
# গনিত অংশে গড়, ক্রমধারা,লাভ-ক্ষতি, পরিমিতি, বেসিক বীজগনিত থেকে প্রশ্ন হয়ে থাকে। মাথা ঠান্ডা রেখে করলেই সব গুল মেলানো সম্ভব।
# লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান ২.৫ অর্থাৎ ৪০ টি প্রশ্নের জন্য ১০০ মার্ক।
# পরিক্ষায় কোন পাশ মার্ক নেই। আবার নেগেটিভ মারকিং ও নেই।
# পরীক্ষার সময় ১ ঘণ্টা।
# লিখিত পরীক্ষার কয়েকদিন পরেই আপনি তাদের ওয়েব সাইটে রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়া যারা সিলেক্টেড হবেন তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
# এর পর আপনাকে ভাইভার জন্য ডাকা হবে । মনে রাখবেন ভাইভাতে আপনাকে সকল সার্টিফিকেট এর মূল কপি দেখাইতে হবে।
# ভাইভাতে আপনি সিলেক্ট হলেই আপনি ভর্তি হতে পারবেন। ভর্তির সময় আপনার সার্টিফিকেট এর মূল কপি তাদের কাছে জমাদিতে হবে। আপনার প্রশিক্ষনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সেগুলো ফেরত দেওয়া হবে না। তবে আপনি যদি বিসিএস পরীক্ষার ভাইভার জন্য মনোনিত হন তাহলে আপনাকে তারা সার্টিফিকেট এর মূল কপি প্রদান করবে। ভাইভা শেষে তা অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে।
ভাইভা নিয়ে কিছু কাহিনী
# আপনাকে মনে রাখতে হবে এই প্রশিক্ষন চলাকালীন সময় দুই ঈদ ছাড়া কোন ছুটি নেই। আর ছুটি আছে শুধু সরকারী ছুটির দিন।
# পুরো কোর্সটি দুই ভাগে বিভক্ত। ১. কম্পিউটার ফানডামেন্টাল, ২. প্রফেশনাল ট্রেইনিং। কম্পিউটার ফানডামেন্টাল কোর্সটি সফল ভাবে সম্পন্ন করতে পারলে মেধা তালিকা অনুযায়ী প্রফেশনাল ট্রেইনিং জন্য নির্বাচন করা হয়। প্রফেশনাল ট্রেইনিং এর বিষয় নিন্ধারন সম্পূর্ণভাবে প্রজেক্ট অথরিটির উপর নির্ভর করে।
জব প্লেসমেন্ট
আমাদের কাছে মনে হতে পারে এইখানে কোস করব আর শেষ করেই চাকুরী পেয়ে যাব এমন না। আমার জানা মতে অনেক সিনিয়র ভাই আছেন যারা প্রশিক্ষণ শেষ করে ৮০০০ টাকা বেতনের চাকুরী করেছেন বর্তমানে উনাদের বেতন ৪০০০০+। আসলে IDB আপনাকে দক্ষ করে গড়ে তুলবে জব পাওয়াটা ডিপেন্ড করবে আপনার স্কিলের উপর। অনেকেই আছেন যারা এখান থেকে কোস করেছেন কিন্তু এখন কোন জব পান নাই। তবে আমি বলতে পারি আপনি যদি অক্সফোর্ড থেকেও ডিগ্রি নিয়ে থাকেন কিন্তু আপনার মধ্যে যদি কিছুই না থাকে সেটা আপনার দোষ প্রতিষ্ঠানের না।
https://mdaziz545.wordpress.com/2017/02/02/idb-%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87/