একটি মাসয়ালা সম্পর্কে জানতে চাই?
3 Answers
শুধু টুপি পড়া থাকলে তার উপড় মাসাহ করা যাবেনা। তবে পাগড়ীর উপর মাসাহ করতে পারবেন। মুগীরা ইবনু শুবা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং মোজা ও পাগড়ীর উপর মাসাহ করলেন। [সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১০০]
একদম ভুল কথা পাগড়ীর উপর মাসেহ জায়েজ নাই মাসেহ জায়েজ শুধু মুজা বেন্ডিজ এই দুইটার উপর দলীল হিদায়া প্রথম খন্ড। আমার কথাটা ১০০% গ্যারান্টি অযথা মানুষের ভুল কথা শুনে প্রতারিত হবেন না
ওযুর ক্ষেত্রে টুপির উপর মাসাহ করা যাবে না। তবে পাগড়ির উপর মাসাহ করা যাবে কি যাবে না- এ ব্যাপারে ইমামদের একাধিক বক্তব্য রয়েছে। ১। ইমাম আহমদ রহ. এর মতে পাগড়ি খুলাটা অত্যন্ত কষ্টকর হলে পাগড়ির উপর মাসাহ করা যাবে। ২। ইমাম মালেক রাহ. এর মতেও একান্ত বিশেষ প্রয়জনে পাগড়ির উপর মাসাহ করা যাবে। ৩। ইমাম শাফী রহ. এর মতে মাথার কিছু অংশ মাসাহ করার শর্তে পাগড়ির উপর মাসাহ করা যাবে। এককভাবে পাগড়ির উপর মাসাহ করা যাবে না। ৪। ইমাম আবু হানীফ রহ. এর মতে পাগড়ির উপর মাসাহ করা যাবে না। তবে মাথার কিছু অংশ মাসাহ করার পর যদি পাগড়ির উপর মাসাহ করা হয় তাহলে সমস্যা নেই। হাদীসে এসেছে وَمَسَحَ بِنَاصِيَتِهِ وَعَلَى الْعِمَامَةِ । অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার সম্মুখ ভাগ ও পাগড়ির উপর মাসাহ করেছেন। সহীহ মুসলিম, হাদীস ৬৫৬। মুয়াত্তা মালেকের একটি বর্ণনা থেকে জানা যায়, প্রথমে পাগড়ির উপর মাসাহর বিধান ছিলো। পরবর্তীতে তা রহিত হয়ে যায়। ই'লাউস সুনান ১/৪৩
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy