3 Answers
রাসুলুল্লাহ (স.) বলেছেন, "এক মুসলিমের উপর অপর মুসলিমের ছয়টি অধিকার রয়েছে । যেমন- সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাযায় অংশগ্রহণ, দাওয়াত কবুল করা, মজলুমকে সাহায্য করা ও হাঁচির জবাব দেওয়া ।" (বুখারি ও মুসলিম)
আবূ হোরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের পাঁচটি হক রয়েছে,
১.. সালামের জওয়াব দেয়া।
২.. অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নেয়া।
৩.. জানাযার পশ্চাদানুসরণ করা।
৪.. দাওয়াত কবূল করা।
৫. হাঁচিদাতাকে খুশী করা।
[সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ১২৪০]
আবূ হোরায়রাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক মুমিনের জন্য আরেক মুমিনের উপর ছয়টি দায়িত্ব রয়েছেঃ
১.. সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে।
২.. মারা গেলে তার জানাযায় উপস্থিত হবে।
৩.. ডাকলে তাতে সাড়া দিবে।
৪.. দেখা হলে সালাম দেবে।
৫.. সে হাঁচি দিলে তার জবাব দিবে।
[সূনানুত তিরমিজী, হাদিস নম্বরঃ ২৭৩৭]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy