1 Answers

খুব বেশি সমস্যা হলে চিকিৎসা করাতে হবে। তবে এর আগে কিছু ঘরোয়া উপায় রয়েছে, যেগুলো পায়ের দুর্বলতা কাটাতে সাহায্য করে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি জানিয়েছে এগুলোর কথা। নিয়মিত পায়ে ম্যাসাজ রক্ত চলাচলকে বাড়ায়। এতে পা শক্তিশালী হয়। এটি পায়ের ব্যথা কমায়, প্রদাহ ও ফোলা ভাব কমায়। ম্যাসাজ শরীরকেও শিথিল করে। ১. সামান্য জলপাইয়ের তেল বা নারকেল তেল নিন। একে হালকা গরম করুন। ২. ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করুন। ৩. প্রয়োজনে দিনে দুবার এটি করতে পারেন। হাঁটুন পায়ের শক্তি বাড়াতে হাঁটা খুব ভালো ব্যায়াম। এটি রক্ত সঞ্চালন ও পেশির শক্তি বাড়ায়। সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট করে হাঁটুন। হাঁটতে অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নিন। হাঁটা ছাড়া দৌড়, সাঁতার বা সাইক্লিং করতে পারেন। পানীয় জাতীয় খাবার খান পানিশূন্যতা পা ব্যথার একটি কারণ। তাই পানীয় জাতীয় খাবার বেশি করে খান। ১. পানিশূন্যতা প্রতিরোধে সারা দিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। ২. পানি আছে এমন ফল ও সবজি খান। ৩. কফিজাতীয় খাবার এড়িয়ে যান। তবে যাঁদের কিডনিতে সমস্যা, তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিমাণ জেনে পানি পান করবেন। উপরোক্ত পদ্ধতি আপনার বাবাকে পালন করতে বলূন। আশা করি পায়ের পেশিজনিত সমস্যা দূর হবে।

2723 views Answered

Related Questions

Next steps