2 Answers
কয়েকটি অনেক বেশী ফ্যাট যুক্ত খাবারঃ
১) তৈলাক্ত মাছ
তৈলাক্ত মাছ অনেকেই খেতে চান না। কিন্তু মাছের তেলে রয়েছে ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড যা হৃদপিণ্ডের সমস্যা, বিষণ্ণতা, স্মৃতিশক্তি লোপ পাওয়ার সমস্যা দূর করতে বিশেষ ভাবে কার্যকরী।
২) চীজ
অনেকের মতে চীজ অনেক অস্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার। কিন্তু মাত্র ৬.৭ গ্রামের একটি স্লাইস চীজে রয়েছে প্রায় ১ গ্লাস দুধের গুণাবলী। অর্থাৎ চীজে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন বি১২, ফসফরাস, সেলেনিয়াম, প্রোটিন ও আরও অনেক নিউট্রিয়েন্টস।
৩) বাদাম
অনেকেই বাদামের ফ্যাট খারাপ বলে ভুল করে থাকেন। কিন্তু বাদামে ফ্যাটের চাইতেও বেশি রয়েছে ফাইবার, ম্যাগনেসিয়াম ও মিনারেলস যা মুটিয়ে যাওয়া, হৃদপিণ্ডের সমস্যা ও ডায়বেটিস দূরে রাখে।
৪) ডার্ক চকলেট
১ আউন্স ডার্ক চকলেটে রয়েছে মাত্র ৯ গ্রাম ফ্যাট। কিন্তু ডার্ক চকলেটের ৭০% কোকোয়াতে রয়েছে ফ্লেভানয়েডস যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। গবেষণায় দেখা যায় যারা সপ্তাহে অন্তত ৫ দিন বা তার বেশি ডার্ক চকলেট খান তাদের হৃদপিণ্ডের সমস্যা অন্যান্যদের তুলনায় বেশ কম। সুতরাং চকলেট মানেই খারাপ নয়।
৫) এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল
অনেকেই একবাক্যে স্বীকার করবেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ফ্যাটি খাবার। কিন্তু এতে রয়েছে ভিটামিন ই, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহ যা দেহের খারাপ কলেস্টোরল দূরে রাখে, উচ্চ রক্ত চাপের সমস্যা দূর করে, ইনফ্লেমেশন কমায় এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে। সূত্রঃ হেলথডাইজেস্ট
যে সকল খাবারে ফ্যাট বেশি তার একটি তালিকা।
১/ বাদাম প্রতি গ্রাম =১৫
২/ সুর্যমুখির তেল =১৪
৩/ অলিভ ওয়েল=১৪
৪/ তিলের তেল =১৪
৫/ দুধ (কাপ) = ৮
৬/ দই (কাপ) = ৮
৭/ গরুর মাংস, ডিম = ৫
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy