2 Answers
আসলে আপনি যেভাবে উত্তর চেয়েছেন ঠিক সেইভাবে উত্তর দেয়া সম্ভব নয়। কারন ভুমি পরিমাপের অনেক কৌশল আছে, অনেক জানার বিষয় আছে, বিভিন্য মাপের বিষয় রয়েছে। আর মাপের বিভিন্য এককও রয়েছে। যেমন:- ফুট , বর্গফুট, মিটার, লিংক, হেক্টর, কিলোমিটারা, বঃকি, ইত্যাদি। আমি শুধুমাত্র FPS এককে জমি কিভাবে বের করবেন তাই বলছি। আপনি যদি জমির মোট এরিয়া বা ক্ষেত্রফল বের করতে পারেন তবে তা কতটু জমি তা বের করতে পারবেন। এজন্য আপনি জমির ক্ষেত্রফলকে বর্গফুটে বের করবেন। তার পর যদি ঐ ক্ষেত্রফলকে ৪৩৫.৬ দ্বারা ভাগ করেন তবে, ঐ জমির পরিমান শতকে পাবেন। আর যদি জমির ক্ষেত্রফল কে ৭২০ দ্বারা ভাগ করেন তবে জমির পরিমান কাঠাতে পাবেন। যেমন:- ৭২৬০ বর্গফুট জমি কত শতক বা কত কাঠা? তাহলে ৭২৬০/৪৩৫.৬=১৬.৬৬৭ শতক। বা ৭২৬০/৭২০=১০.০৮৩৩ কাটা। মোট কথা ৪৩৫.৬ বর্গফুটে ১ শতক এবং ৭২০ বর্গফুটে ১ কাঠা জমি। এছাড়াও আরো ভিন্ন এককেও জমির পরিমান নির্নয় করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy