গার্লফ্রেন্ডের আম্মুকে গল্পের বই গিফট করতে চাই । কেমন বই গিফট করবো?
আমার গার্লফ্রেন্ডের মা জানতেন যে আমি উনার মেয়ের সাথে রিলেশন করতাম । আমি একসময় আমার গার্লফ্রেন্ডকে "মুহম্মদ জাফর ইকবাল" স্যারের লেখা ৩ টা গল্পের বই উপহারস্বরুপ দেই এবং সাথে আমার লেখা ভালোবাসার প্রথম চিঠি দিই । দুর্ভাগ্যবশত গার্লফ্রেন্ডের মা সেগুলো পেয়ে যান । ৩ টি বই-ই তিনি পড়ে শেষ করে ফেলেন ।
বিগত ৩ মাস থেকে আমি উনার সাথে ফেসবুকে কথা বলে আসছি । উনার সাথে আমার কথা বলতে অনেক ভালো লাগে, আর উনারও ভালো লাগে আমার সাথে কথা বলতে ।
কাল উনি আমার কাছে আরো কিছু গল্পের বই চেয়েছেন । এখন আমি ভেবে পাচ্ছি না কেমম ধরণের বই উনাকে দেওয়া যায় । উনার বয়স ৪৭ বছর । কেমন বই দিলে উনি পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করবেন?
-
আগে যে তিনটি বই দিয়েছিলাম- (ক) দিপু নাম্বার টু, (খ) আমার বন্ধু রাশেদ ও (গ) আমি তপু ।
2 Answers
অনেক দিন উত্তর দেইনা। কিন্তু আপনার অদ্ভুত ব্যাপারটা চোখে পড়ে যাওয়ায় না দিয়ে ও পারছি না!
কাজী আনোয়ার হোসেনের - ছোট কুমার। এই বইটি দিবেন। প্রায় 15 16 বছর আগে পড়েছি। But এখনো গল্পটা মনে গেথে আছে।
https://www.goodreads.com/book/show/30234841