অতিরিক্ত কারেন্ট বিল?
আমার ২ রুমের বাসায় ভারি জিনিস বলতে আছে একটি কম্পিউটার, একটি ফ্রিজ, আর একটি আইপিএস।। 2 টা ফ্যান, 3টা এনার্জি লাইট, আর বাথরুমে ২ টা লাল লাইট।। সব কিছু গড়ে 12-15 ঘন্টা চলে (ফ্যান বাদে)।। সেইম জিনিসে আগে আমার কারেন্ট বিল আসত 1200-1400। কিন্তু গত ৩ মাস ধরে আমার বাসাার বিল আসতেছে 1700-1950।। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার কারেন্ট বিল কি আদৌ এতটাকা আসা সম্ভব?? নাকি আমার মিটারে আর কারো লাইন আছে??
.
বিঃদ্র ঃ- ভাড়া বাসায় থাকি, মালিকের কছে বিলের কপি চাইলে তিনি বলেন এইটা নাকি সাব মিটার তাই বিলের কাগজ একটা আসে।।
1 Answers
আমি কিছু সূত্র দিচ্ছি আপনি হিসেব করে নিন। ডেক্সটপ = ২৫০-৩০০ ওয়াট ঘন্টায়। ফ্রিজ = ২০০-২৫০ ওয়াট ঘন্টায়। (২৪ ঘন্টা বিদ্যুত থাকলেও সে ২৪ ঘন্টা চলেনা ১২-১৫ ঘন্টা প্রায় চলে) ফ্যান = ৬০-৮০ ওয়াট ঘন্টায়। (আইপিএস এর সাথে যে ব্যাটারি আছে তার অ্যাম্পিয়ার ও ভোল্ট এর গুন ফল হচ্ছে ওয়াট। এটা ঘন্টায় না এর হিসাব হবে শুন্য থেকে ফুুল চার্জ হওয়া পর্যন্ত এই ওয়াট খরচ হবে।) এবার টোটাল ওয়াটকে ১০০০ দিয়ে ভাগ করলে টোটাল ইউনিট পেয়েযাবেন। এখন ঐ এলাকার ইউনিট এর মূল্য দিলেই হিসাব পেয়ে যাবেন। উদাহরণ : আপনি একটি কম্পিউটার ২ ঘন্টা, একটি ফ্রিজ ৮ ঘন্টা, ২ টি ফ্যান ১০ ঘন্টা, ১ টি এনার্জি বাল্ব ৫ ঘন্টা চালান। কম্পিউটার = ৩০০×২ = ৬০০ ওয়াট। ফ্রিজ = ২৫০×৮ = ২০০০ ওয়াট। ফ্যান = ৮০×২×১০ = ১৬০০ ওয়াট। এনার্জি বাল্ব = ৩০×৫ = ১৫০ ওয়াট। সুুুতরাং ১ দিনে খরচ হয় = ৪৩৫০ ওয়াট। বা ৪৩৫০÷১০০০ = ৪.৩৫ ইউনিট। তাহলে ১ মাসে খরচ হবে ৩০×৪.৩৫= ১৩০.৫ ইউনিট। আপনার এলাকায় প্রাতি ইউনিট এর মূল্য ৫ টাকা হলে ৬৫২.৫ টাকা বিল আসবে। এবার আপনি নিজের মতকরে হিসেব করে নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy