কথা রাখবো নাকী সত্যটা বলে দিব?
আমার বন্ধুর একটি গোপন কথা আমি জানি।তাকে কথা দিয়েছি গোপন কথাটি কাউকে বলবো না।এখন অনেক মানুষ গোপন কথাটি নিয়ে আমার কাছে জানতে চাচ্ছে।এখন আমি কি করবো? বন্ধুর কথা রাখার জন্য সবার কাছে মিথ্যে কথা বলবো।নাকি সত্য কথাটা বলে দিব।ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে কোনটা করা উচিৎ হবে?
2925 views
3 Answers
কথাটা না বলাই ঠিক হবে। কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ। যারা আপনার কাছে কথাটি জানতে চায় তাদের বলুন আমি তাকে কথা দিয়েছি, এজন্য কথাটি বলতে পারবো না।
2925 views
Answered
আপনার সামনে দুটি বিষয় এসে দাঁড়িয়েছে। এক, প্রতিশ্রুতি ভঙ্গ। দুই, মিথ্যার অাশ্রয় গ্রহণ। এ দুটি কাজই চরম পর্যায়ের হারাম এবং নিষিদ্ধ। যে কোনো মূল্যে আপনার বন্ধুর দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। নতুবা মানুষকে কষ্ট দেয়াসহ প্রতিশ্রুতি ভঙ্গের চরম দোষে দুষ্ট হবেন। আর আপনার কাছে যারা আপনার বন্ধুর গোপন কথাটি জানতে আসে তাদের সাথেও মিথ্যাচার করা যাবে না। সত্যটা বলে দিতে হবে। তবে আপনার বন্ধুর গোপন সত্যটা নয়; বরং আপনার বন্ধু যে এ কথাটা বলতে নিষেধ করেছেন সেটা পরিষ্কার করা। সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কৌশলে এড়িয়ে যাওয়া।
2925 views
Answered
আমি মনে করি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হল সে যে বন্ধুর সাথে বিশ্বাসঘতকতা করে।
তাই কথাটা না বলা উচিৎ। আর সবাই আপনার কাছে জানতে চাওয়ার কারণ হল আপনি হয়তো তার ভাল বন্ধু।
মিথ্যা বলা মহা পাপ তাই কৌশলে সমাধান দিতে হবে
আশাকরি আপনি তা পারবেন
2925 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy