সূরা জীন সম্পর্কিত?
2 Answers
কিছু কিছু খবর আল্লাহ নিজ ইচ্ছায় বান্দাকে জানান।আর তা স্বপ্নের মাধ্যমে।আবার কিছু কিছু শয়তান জীন আসমানের খবর লুকিয়ে শুনে মানুষের মনে নিক্ষেপ করে।তাদের এ নিক্ষেপের সঙ্গে শত শত মিথ্যা জড়িয়ে দেয়।জীনরা যেন আকাশের খবর না শুনতে পারে তার জন্য আসমানে থাকা ফেরেস্তারা তাদের আগুনের গোলা নিক্ষেপ করে।আরেকটি কথা,জীনরা যে খবর পাঠায় তার বেশির ভাগই মানুষের ঘুমিয়ে থাকা অবস্থায় পাঠায়।আর এভাবেই কিছু মানুষ আগামীর কিছু খবর জানতে পারে।
একমাত্র আল্লাহ তায়ালা অদৃশ্যের খবর জানেন এবং নবী রাসূল ব্যাতীত তিনি কারো নিকট প্রকাশ করেন না। একটা ছোট উদাহরণ দিয়ে বলি যে, মায়ের গর্ভে সন্তানের বয়স যখন চার মাস হয় তখন কোন ব্যক্তির পক্ষে বলা সম্ভব হয়না যে, সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে। যখন আল্লাহ তায়ালা তা জানাবার ইচ্ছা করেন তখন-ই আমরা জানতে পারি। সুনানে ইবনে মাজাহ এর হাদিস নম্বরঃ ১৯৪ এসেছে, আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানে কোন সিদ্ধান্ত গ্রহণ বা জারী করলে মালায়িকাহ বিনয়াবনত হয়ে তাদের পাখাসমূহ দোলাতে থাকেন। ফলে তা থেকে মসৃণ পাথরের উপর জিঞ্জিরের আঘাতের আওয়াজের অনুরূপ আওয়াজ হতে থাকে। অতঃপর তাদের অন্তরের ভীতিকর অবস্থা দূরীভূত হলে তারা পরস্পর জিজ্ঞেস করেন, তোমাদের রব কী বলেছেন? তারা বলেন, তিনি সত্যই বলেছেন, তিনি সমুচ্চ মহান। (সূরাহ সাবা ৩৪-২৩)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাদের পারস্পরিক আলোচনা শয়তান ওৎ পেতে শোনে এবং ভূপৃষ্ঠে অবস্থানকারী তাদের সাঙ্গপাঙ্গদের কাছে তা পৌঁছে দেয়। কখনো তা নিম্নে অবস্থানকারীদের কাছে পৌঁছানোর পূর্বে তাদের প্রতি উল্কাপিন্ড নিক্ষেপ করা হয়। শ্রুত কথা তারা পৃথিবীতে এসে গণক অথবা যাদুকরের মুখে ঢেলে দেয়। আবার কখনো তারা কিছুই শুনতে পায় না, বরং (নিজেদের পক্ষ থেকে) তা গণক ও যাদুকরের মুখে তাদের কথার সাথে শত মিথ্যা যোগ করে ঢেলে দেয়। তাই কেবল সত্য সেটিই হয় যা তারা আসমান থেকে শোনে। সহীহ বুখারীর ৬৯৮৩ নম্বর হাদিসে এসেছে, আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নেককার লোকের ভাল স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ। ভিন্ন সাধারণ মানুষের কাছে ওহী আসে না, কিন্তু নেককার মানুষকে ভাল স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন যা আল্লাহ জানাতে চান। এটা নবুওতের ক্ষুদ্র একটা অংশ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy