কারো শরীরে বা যেকোনো জায়গায় পা লাগলে সেই জায়গা হাত দিয়ে সালাম করার ব্যাপারে?
2 Answers
কারো শরীরে যদি আমাদের পা লাগে তাহলে সালাম করতে হয়।বিশেষ করে গুরুজনদের ক্ষেত্র।এটা হলো গুরুজনের সম্মান।আর সম্মান বলেই তাদের সালাম করতে হয়।আমরা যেমন গুরুজনদের রাস্তায় সালাম দিই , এটাও ঠিক তেমন।এটা কুসংস্কার নয়।
কারো গায়ে পা লেগে গেলে আমরা সাধারণত হাত ছুঁয়ে মুখে চুমু খাই। পবিত্র কুরআনের ক্ষেত্রেও আমরা এমনটি করে থাকি। এটা মূলত একটি অন্যায় মোচন প্রক্রিয়া ও অনুশোচনাব্রত। এটি একটি দেশজ রীতি। অনিচ্ছায় কারো প্রতি অসম্মান প্রকাশিত হয়ে গেলে ব্যক্তিটির কষ্ট লাঘবের উদ্দেশে করণীয় হলো তার কাছ থেকে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়া। তবে হাত ছুঁয়ে চুমু খেয়ে যদি ব্যক্তির কষ্টটা দূরীভূত করা যায় তাতে বোধ হয় বিধি নিষেধের কিছু নেই। বস্তুত আমাদের জানা মতে কুরআন হাদীসে এ ব্যাপার সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা কিংবা বিধি নিষেধ নেই। তবে সাহাবা যুগে পবিত্র কুরআন চুমু খাওয়ার কিছু বর্ণনার সন্ধান পাওয়া যায়। যদিও সেগুলোর শুদ্ধতা নিয়ে বিতর্কও আছে। সারকথা কারো গায়ে পা লেগে গেলে উত্তম ও সুন্নাহসম্মত পদ্ধতি হলো তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া। এক্ষেত্রে সংক্ষেপে আফওয়ানও বলা যেতে পারে। আর হাত ছুুঁয়ে চুমু খেলেও অবিধানিক হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy