প্রেমের বিয়ে অতঃপর... তালাক?

দুজনের পরিচয় ফেসবুকে, অতঃপর প্রেম। ছেলে চেয়েছিল পারিবারিক ভাবেই বিয়ে করতে। বাবা মা কে বলেও রেখেছিল, তারাও কথা বলতে চেয়েছিল। কিন্তু মেয়ের বাবা মা কোন ডেট দেইনি। অবশেষ নাটকিয়তার একপর্যায়ে মেয়ে বাড়িতে শুধুমাত্র ছেলের উপস্থিতিতে বিয়ে হয় এবং বিয়ের দেনমহর পরিশোধ হয় নগদ!!!  কিন্তু এ ব্যাপারে ছেলের বাড়ির কাউকে কিছু জানান হয়নি। পরবর্তিতে ছেলে সবঘটনা বাসায় বললে তারা অনেক কষ্ট পায় তবুও মেনে নেয়, এবং মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে, তাদেরকে বাসায় নিয়ে আসে এবং তাদের বাসায়ও যায়। ছেলের বাবা তাদেরকে সামাজিকভাবে বিয়ে উঠানোর জন্য বলে। এবং মেয়েকে সম্মানের সাথে শশুরবাড়ি দিতে বলে, কিন্তু মেয়েপক্ষ কোন সামাজিক অনুষ্ঠান করতে অস্বীকৃত জানায় এবং মেয়েকেও কোন অলংকার ছাড়াই দিয়ে চায়। এখন ছেলের বাবার সামাজিক মর্যাদা ক্ষুন্য হবার উপক্রম। এক্ষেত্রে ছেলে অনেক বুঝিয়েও কোন কাজ হচ্ছে না। এখন এই বিয়ে বাতিল করবে কিভাবে। মেয়ের পরিবার অত্যন্ত নোংরা,।।। জানালে উপক্রিত হব...image

3074 views

3 Answers

ছেলে কে ভালো ভাবে বুঝিয়ে বলুন। মেয়ের এবং মেয়ের ফেমেলির খারাপ দিক গুলো ছেলের সামনে উপস্থাপন করুন। ছেলেকে দুরে কোথাও পাঠিয়ে দিন। আর যদি ছেলে মেয়ের দুজন দুজনকে ভালোবাসে তাহলে বিয়ে করিয়ে দিন মেয়েত নিয়ে সংসার করবে মেয়ের পরিবারত নিয়ে না। আর ৯৯% facebook এবং সামাজিক মাধ্যমে হয় তা ফেইক এগুলো নকল সম্পর্ক নকল ভালোবাসা যার প্রভাব অনেক কঠিন যা পরবর্তি জীবনে টের পাওয়া যায় এরকম হাজার ঘটনা আমার জানা আছে।

3074 views Answered

আপনার বর্ননামতে শরীয়তসম্মতভাবে তাদের বিয়ে হালাল হয়েছে।তালাককে ইসলামে সবথেকে নিকৃষ্ট হালালরুপে বিবেচনা করা হয়েছে।শরীয়ত অনুযায়ী সামাজিক অনুষ্ঠান করা বাধ্যতামূলকনয়।তাই শুধুমাত্র এই বিষয়টি নিয়ে বিবাহ বিচ্ছেদ সমীচিন হবেনা।আপনারা ছাড় দেওয়ার মানুসিকতা নিয়ে  পারিবারিক মাধ্যমে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করলেই কল্যান বয়ে আসবে ইনশাল্লাহ।

3074 views Answered

যদি ইসলামিক ভাবে বলি তাহলে মেয়ের বাবা ঠিক করেছেন।

কারণ হাদিস এ বলা আছে যে বিয়েতে খরচ কম সে বিয়েতে বরকত বেশি
সামাজিক দিকঃ আমাদের সমাজ সব সময় অন্য দের কথাতে চলে।
আপনার বাবার মান সম্মমান অক্ষুণ্ণ হচ্ছে।
এক কাজ করুন মেয়ে কে আপনাদের বাসাতে নিয়ে এসে বৌ ভাত করুন।তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।
মেয়ের বাবা মা কোন গহনা দিচ্ছে না!!!
আচ্ছা একটা মেয়ে কে বড় করতে কত কষ্ট
হয় আপনি জানেন!!!!
তাহলে গহনার কথা মুখে আনেন কেমনে!!!!
আপনি কেন বিয়্ব করলেন বাবা মা কে না নিয়ে.!??
এখন তালাক দেওয়ার কথাই বা কেন ভাবছেন...!??
মেয়ে কে আপনার বাসাতে নিয়ে এসে বৌ ভাত করুন
তাহলে সব ঠিক হয়ে যাবে।
3074 views Answered

Related Questions

Next steps