3 Answers

ফোনটি এখন কম ব্যবহার করুন এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে *টেবিলের ওপর* কিছুক্ষন রেখে দিন ।

2914 views

১) আপনি যত অ্যাপ ইনস্টল করবেন আপনার ফোন তত গরম হতে থাকবে। কারণ এমন অনেক অ্যাপ আছে যেগুলি না চালালেও সেগুলি background এ ram টানতে থাকে। আর আপনার ফোনের ram এবং processor যত বেশী সক্রিয় থাকবে তারা ততই তাপ উৎপন্ন করতে থাকবে। ফলস্বরূপ আপনার ফোন টিও গরম হয়ে যাবে। তাই চেষ্টা করুন সব অপ্রয়োজনীয় অ্যাপ গুলি আপনার ফোন থেকে Uninstall করে দিন।

২) Cache & Junk ফাইল গুলিকে আপনার ফোন থেকে মুছে ফেলুন। Cache হল জরুরীকালীন ডাটা যা Ram Access কমানোর জন্য CPU দ্বারা ব্যাবহার করা হয়। এগুলি জমিয়ে রাখলে CPU কে আরো কঠোর ভাবে কাজ করতে হয়। এর ফলে ফোন শুধু শুধু গরম হয়ে যায়। এই ফাইল গুলিকে ডিলিট করার জন্য আপনারা Clean Master অ্যাপ টিকে ব্যাবহার করতে পারেন।

৩) ফোন কে গরম হওয়ার হাত থেকে বাচাতে হলে Ram Booster Application গুলি ব্যাবহার করুন। এগুলি ফোনের Background এর Running Application গুলি কে বন্ধ করে দেয়। ফলে স্বাভাবিক ভাবেই কম Cpu usage এর জন্য ফোন ঠান্ডা থাকে।

৪) 3G ও 4G পরিষেবা ব্যাবহার করার সময় যদি ফোন ঠিক মত নেটওয়ার্ক না পায় তাহলে ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাই এই পরিষেবা ব্যাবহারের সময় নিশ্চিত হয়ে নিন যে আপনার ফোনে ফুল নেটওয়ার্ক আছে কি না।

৫) Wifi & Portable Wifi Hotspot ব্যাবহার করলে ফোনের তাপমাত্রা খুব বেড়ে যায় এবং ব্যাটারি খুব তাড়াতাড়ি কমে যেতে থাকে। তাই অযথা এগুলি ব্যাবহার না করাই ভাল।

Source:Trickbd

2914 views

আপনি আপনার ফোনটা রিস্টার্ট দিন 'খুব কম অ্যাপ ইন্সটল দিবেন এবং অ্যাপ এর আপডেট ভার্সন রাখবেন ও আনেক অ্যাপ একসাথে ব্যাবহার করবেন না তাহলে কম গরম হবে""

2914 views

Related Questions