শায়েস্তা করতে চাই?
4 Answers
তাকে সামনে এনে বোঝান যে এগুলা বলা খারাপ/এরপর তার পরিবারকে বিষয়টা জানাতে পারেন। তাহলে আশাকরা যায় তার ভুল বুঝতে পারবে
আপনার উচিৎ হবে সহজভাবে তার সাথে এ বিষয়ের ফয়সালা করা। কেন আপনার বিরুদ্ধে খারাপ কথা বলছে সেটা আপনি স্পষ্টভাবে আগে জানুন। যদি আসলে ঠিক না হয়ে থাকে তখন তাকে এসব করতে মানা করুন। যদি আসলে খারাপ কিছু আপনি করে থাকেন তাহলে উচিৎ হবে ক্ষমা চেয়ে নেওয়া।
যদি এরকম হয় যে বিনা কারণেই সে এসব করছে তাহলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া জরূরী। আপনি আপনার বড় ভাই-বোনকে দিয়ে তাকে বলাতে পারেন অথবা তার বড় ভাই-বোনের কাছে নালিশ করতে পারেন। সেরকম সুযোগ না হলে বাবা-মায়ের সাহায্য নিন অথবা তার বাবা-মায়ের কাছে খুলে বলুন। সর্বশেষ উপায় হতে পারে পাড়ার মুরব্বিদের বলে ব্যাপারটার ফয়সালা করা।
শায়েস্তা করতে চাওয়ার অর্থ প্রতিশোধ নিতে চাওয়া।প্রতিশোধ কখনো ভাল ফল বয়ে আনতে পারে না।আজ আপনি তাকে শায়েস্তা করে প্রতিশোধ নিলেন কাল সে আপনার উপর আবার প্রতিশোধ নিবে।এভাবেই চলতে থাকবে।তাহলে সমস্যার সমাধান হল কিভাবে।সে আপনার বদনাম করে বেড়ায় কিন্তু আপনি তার নামে ভাল বলে বেড়াবেন,প্রশংসা করবেন।এরফলে সে যখন তার ভূল বুঝতে পারবে,অনুশোচনায় ভূগবে।সেটাই হবে তার সবচেয়ে বড় শাস্তি।
একটি সহজ উপায় অাছে আর তা হলো তাকে খুব সম্মান করুন পথে-ঘাটে দেখা হলে সালাম দিন তার গুণগান করুন সম্ভব হলে তাকে কোনো কাজে সাহায্য করুন( তবে বেশি অভিনয় করবেন না) এভাবে কিছুদিন চালিয়ে যান যদি কাজ না হয় তাহলে বুঝতে হবে অাপনি হয়তোবা দোষ করেছেন সেক্ষেত্রে নিজেকে সুধরে নিন বা তার সাথে অালোচনা করুন কেন তিনি অাপনার সম্পর্কে এমন বলছেন বা অাপনার দোষটা কি এবং সে অনুযায়ী নিজেদের মধ্যে মিমাংসা করুন, তাও যদি কাজ না হয় তাহলে বুঝতে হবে অাপনার প্রতি তার কোনো গোপন হিংসা অাছে তবে সেটা নিজে বোঝার চেষ্টা করুন এবং সমাধান করুন।আশা করি কাজ হবে,যদি তার পরেও কাজ না হয় তাহলে এলাকার গুণী ব্যাক্তিদের সাথে বিষয়টা শেয়ার করে তাদেরকে নিয়ে বসে মীমাংসা করার চেষ্টা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy