2 Answers
তাকে একদিন সামনা সামনি বসান।তার সাথে কথা বলুন।তাকে বুঝান,এগুলো করলে সংসার আগাবে না আরো পিছাবে।তাকে এর ক্ষতিকর প্রভাব সমুহ কে বুঝান।যদি কোন আলেমের পাশে বসে এগুলো বলেন তাহলে আরো ভালো।তিনি বিভিন্ন হাদিস দ্বারা আপনার স্বামীকে প্রভাবিত করতে পারে।তাছাড়া আপনার বাবা-মা /আপনার স্বামী র বাবা মাকে বলুন।আসা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।
এধরনের সমস্যায় মনে হয় বাংলাদেশের সকল নারীই ভোগে। আন্টিদের আড্ডায় গেলেও এই ধরনের কথা শুনি যে, অমুকের আব্বু আমার কথাই শুনে না। যাই হোক, সংসারে সুখ বজিয়ে রাখতে হলে স্বামী-স্ত্রীক পরস্পরের কথা শুনা উচিৎ। পরস্পরের মনের ভাব না বলতেই জেনে তা পূরণ করাটাই আদর্শ বেটার হাফের কাজ হবে। আপনি আপনার স্বামী কোন বিষয়ে স্পেফিসিকালি কথা শুনে একটু বোঝার চেষ্টা করুন। সেক্ষেত্রে যে আপনার তারচেয়ে দক্ষতা বেশি সেটাই সূক্ষ্মভাবে প্রমাণ করুন। আপনার কথা মত একটি কাজ করার অনুরোধ করুন এবং সেটায় সাফল্য আসলেই দেখবেন তিনি আপনার কথা শুনবে। আরেকটা কথা যে পুরোপুরি আপনার কথায় কলের পুতুল বানাতে চাইলে সেটা অন্যায় হবে। সকলের নিজস্ব স্বাধীনতা আছে। কিন্তু স্বামী-স্ত্রী পরস্পরের মতামত নিয়ে কাজ করলে অবশ্যই সাফল্য আসবে, সেটাই তাকে বোঝান। আর হ্যাঁ, সফল পুরুষের পেছনে যে নারীর অবদান থাকে সেটা একটা উদাহরণের মাধ্যমে তাকে বোঝালে কিন্তু তিনি বুঝে যেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy