গত ২৩দিন ধরে আমার বউয়ের একটানা মাসিক হচ্ছে?
আমার বউয়ের বয়স ২২ বছর। গত ২৩দিন ধরে আমার বউয়ের একটানা মাসিক হয়েই যাচ্ছে। তার এই মাসিকটা আড়াই মাস পর এসেছে। প্রথম ৩-৪দিন খুবই কম কম ব্লিডিং হচ্ছিল। এমন যে প্যাড ইউজ করার মত না জাস্ট টিস্যু ইউজ করেছে। তারপর থেকে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে।
তার এমনিতে কোন শারীরিক সমস্যা নেই। কিন্তু তার ওজন তার হাইটের তুলনায় অনেক বেশি প্রায় ৯০কেজি।
তার মাসিকটা অনেক সময় নিয়মিত হলেও মাঝে মাঝে অনিয়মিত হয়। মাঝে মাঝেই আড়াই থেকে ৩মাস পর তার মাসিক হয়।
এমনটা তার আগেও একবার হয়েছিল। ২০১২ সালের দিকে। তখন তার মাসিক ৩৫দিন স্থায়ী ছিল। তখন সে একটা মেডিসিন খেয়েছিল যেটা খাবার পরের দিনই তার মাসিক বন্ধ হয়ে গিয়েছিল শুধুমাত্র একটা ক্যাপসুলই সে খেয়েছিল এবং তার পর থেকে মাসিক নিয়মিত হচ্ছিল। বাট সেই ঔষধটার নাম তার মনে নেই।
সে কিছুদিন আগে একজন ডাক্তারের পরামর্শ এ Ultrasonogram of L/A, TSH, FT4, S. Prolactin, S. Testosterone, RBS এসব টেস্ট করিয়েছিল। যখন তার মাসিক আড়াই মাসের কাছাকাছি হওয়া সত্ত্বেও হচ্ছিলনা। দেন সেই সব টেস্টই তার নরমাল এমনকি ভালো আসে। তখন সেই ডাক্তার তাকে OCP খাওয়ার পরামর্শ দেন। বাট ওটা সে খায়নি। আরেকটা কথা আপনাদের বলা দরকার আমার বউয়ের সাথে এখনো আমার শারীরিক সম্পর্ক হয়নি। তাই সে OCP টা খাওয়া থেকে বিরত থাকতে চাচ্ছে।
ডাক্তার বলেছে মাসিক অনিয়মিত হলে এমনকি খুব বেশি ব্লিডিং হলে OCP খেতে। তাহলে কি এটা ভালো হবে!!?
2584 views
1 Answers
হুম, যাদের মাসিক অনিয়মিত হয়ে থাকে তাদের ক্ষেত্রে OCP খেলে এই সমস্যার সমাধান হয়ে যায় ৷ তাই মিলন করেন বা না করেন OCP খেতে হবে ৷
2584 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy