7 Answers

আপনি একটু স্মার্ট,জ্ঞানী,রসিক, অপরকে সাহায্য করা- যা সবাই পছন্দ করে এরুপ কার্য করবেন তাহলে মেয়েরাও আপনার প্রতি আকর্ষিত হবে। এছাড়াও মেয়েদের সাথে মজার মজার কথা বলতে হবে,সময় কাটাতে হবে ইত্যাদি।

3211 views Answered

যদি চেহারা, স্টাইল, ভাব দেখে কেউ আপনাকে পছন্দ করে তবে প্রকৃত পক্ষে সে আপনাকে পছন্দ করবে না।কারণ আপনার থেকে ভালো কাউকে পেলে আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনি যদি আপনার মনটাকে সুন্দর করেন আর কেউ যদি আপনার মন দেখে আপনাকে পছন্দ করে তবে সে আপনাকে কখনো ছেড়ে যাবেনা। এজন্য প্রথমে আপনি আপনার মনকে সুন্দর করুন, দেখবেন অনেকেই আপনাকে পছন্দ করবে।

3211 views Answered

আপনি ব্যক্তিত্ববান হতে হবে। একটু দুষ্ট টাইপের হতে হবে। বেশিরভাগ মেয়েরা সুন্দর ও স্মার্ট ছেলেদের পছন্দ করে বেশি। তাই চালচলনে সবসময় পরিপাটি হতে হবে। সবার সাথে চলার ও হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। আর অবশ্যই একজন সৎ হতে হবে।

3211 views Answered

আপনি সবার সাথে ভাল ব্যবহার করবেন।এবং সবার মতামত গুরুত্ব দিয়ে চলবেন।মেয়েদের সম্মান করবেন এবং সবাইকে সহযোগিতা করবেন।প্রকৃত ভালবাসা থাকতে হবে তাহলে মেয়েটি আপনাকে পচন্দ করবে।

3211 views Answered

১. অাপনি কোন দিকে তাকিয়ে রয়েছে: সাধারণ ভাবে যে কোনও অপরিচিত মানুষের দিকে তাকানোর সময়ে মেয়েরা তাদের চোখের দিকেই তাকায়। সে ক্ষেত্রে সেই মানুষটি কোন দিকে তাকিয়ে রয়েছে, বা কী দেখছে, সে দিকেও নজর যায়। কোনও পুরুষের দৃষ্টি কোন দিকে নিবদ্ধ, সেটা তার মানসিকতারও পরিচায়ক বটে। ফলে সেই সম্পর্কেও মেয়েরা একটা ধারণা করে নিতে চায় কোনও পুরুষের চোখের দিকে তাকিয়ে।
২. অাপনি কতটা পরিষ্কার- পরিচ্ছন্ন: মেয়েদের কাছে পরিচ্ছন্নতা সব সময়েই অত্যন্ত গুরুত্ব পায়। স্বভাবতই তারা যখন কোনও পুরুষের দিকে তাকায়, তখন যাচাই করে নেয়, ছেলেটি কতটা পরিচ্ছন্ন। সে কেমন পোশাক পরে রয়েছে, কিংবা তার জুতোটা কতটা পরিষ্কার— এগুলো দেখে তারা বুঝে নিতে চায় ছেলেটি কতটা পার্সোনাল হাইজিনে বিশ্বাসী। ৩. ছেলেটি কী ধরনের পোশাক পরে রয়েছে : কোনও মানুষের পোশাক তার সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব, রুচি— সব কিছুরই পরিচয় বহন করে। কোনও পুরুষের পোশাক পর্যবেক্ষণ করে মেয়েরা সেই সমস্ত বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি করে নিতে চায়। ৪. ছেলেটির শরীরী ভাষা কেমন : শরীর, বিশেষত বডি ল্যাঙ্গুয়েজ যে মনের আয়না, তা নতুন করে বলা নিষ্প্রয়োজন। যেমন, কোনও মানুষ যদি মুঠো বন্ধ করে বসে থাকে তা হলে সে গোপনতাপ্রিয়। শিরদাঁড়া টানটান করে যে বসে রয়েছে, সে কোনও কারণে উদ্বিগ্ন কিংবা উত্তেজিত। কোনও ছেলের বডি ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলি খতিয়ে দেখে মেয়েরা তার মনের অবস্থাটার একটা আভাস পেতে চায়। ৫. ছেলেটি পায়ে জুতো কেমন পরেছে: পোশাকের মতোই, কোনও মানুষের জুতোও তার সম্পর্কে অনেক কথা বলে। পাশাপাশি কোনও মানুষের বর্তমান অবস্থা কেমন, সে সম্পর্কেও আভাস দেয় জুতো। যেমন ধরুন, আপনি কোনও চাকরির ইন্টারভিউ দিতে গেলে যে ধরনের জুতো পরেন, বন্ধুদের সঙ্গে পার্টিতে গেলে নিশ্চয়ই তার থেকে আলাদা ধরনের জুতো পরেন। মেয়েরা কোনও পুরুষের জুতোর দিকে তাকিয়ে সেই বিষয়গুলিই আঁচ করতে চায়।
৬. অাপনি কতটা মনোযোগী শ্রোতা: যদি কোনও ছেলে তার বন্ধু বা পরিচিতদের সঙ্গে থাকে, তা হলে একটি মেয়ে তার দিকে তাকিয়ে খেয়াল করে, কতটা মনোযোগী হয়ে সে অন্যদের কথা শুনছে। আদৌ অন্যদের কথা শোনার মানসিকতা ছেলেটির মধ্যে রয়েছে কি না, সেটা বোঝার চেষ্টা করে সে। যে মানুষ অন্যদের কথা শুনতে রাজি নয়, সে সাধারণত মেয়েদের মন জিততে পারে না।
৭. অাপনি কতটা খরুচে: কোনও শপিং মল বা কোনও মার্কেটে যখন কোনও ছেলে কেনাকাটায় ব্যস্ত রয়েছে, তখন একটি মেয়ে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে, তার টাকা খরচের হাত কেমন। সব সময়ে খরুচে ছেলেরাই যে মেয়েদের বেশি পছন্দ হবে, তা নয়। বুঝেশুনে খরচ করে যে ছেলে, তার বিবেচনাবোধ বেশি, এমন ধারণাও থাকে অনেক মেয়ের।
৮. অাপনি অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করছেন: কোনও মানুষ তার আশেপাশের বন্ধুবান্ধবদের সঙ্গে কেমন ভাবে মিশছে, কী ভাবে কথা বলছে— সেটা তার মানসিকতার বিরাট বড় পরিচায়ক। আশাপাশের মানুষদের সঙ্গে কোনও ছেলের ব্যবহার লক্ষ করে মেয়েরা তার মানসিকতা বোঝার চেষ্টা করে।
৯. অাপনি কতটা ঘন ঘন হাসেন: প্রাণ খুলে হাসতে পারে যে মানুষ, তার মনটাও বড় হয়— এমনটাই প্রচলিত ধারণা। আবার কথায় কথায় যে হাসে, তার রসবোধ নিশ্চয়ই খুব সূক্ষ্ণ নয়। কোনও ছেলের হাসির আধিক্য দেখে মেয়েরা তার সম্পর্কে এমনই কিছু ধারণা গড়ে নিতে চায়।
১০. অাপনি ম্যানার্স জানেন কি না: লিফটের দরজা খুলে গেলে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ‘লেডিজ ফার্স্ট’ বলে এগিয়ে দেয় যে পুরুষ, কিংবা বাসে বয়স্ক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের সিট ছেড়ে দেয় যে যুবক— তাদের প্রতি মেয়েদের একটা আলাদা আকর্ষণ থাকে সব সময়েই। কোনও ছেলের দিকে তাকানোর সময়ে মেয়েরা তাই দেখে নিতে চায়, সেই ছেলের সৌজন্যবোধ রয়েছে কি না।

3211 views Answered

সব ধরণের মেয়েরা পছন্দ করে একটু ফিটফাট ও সুন্দর করে কথা বলে এমন ছেলেদের । তাই আপনি যেমনি হন আপনাকে মানায় এমন সুন্দর সুন্দর পোষাক পরুন, আর সুন্দর করে কথা বলা শুরু করুন । তারপর দেখুন কি কি ঘটে !!

3211 views Answered

একটু সাধারণ ভাবেই থাকুন। তবে সময় বুঝে মেয়েদের /মেয়েকে সাহায্য করুন। সে আপনাকে স্মার্ট / নিসার্থ মানুষ মনে করবে। এবং আপনাকে পছন্দ করবে।

3211 views Answered

Related Questions

Next steps