ত্বক ফর্সার জন্য কি করবো?

কালো হলে কোথাও সম্মান পাওয়া যায় না,তাই একটু হলেও ফর্সা হতে চাই, কিন্তু পরামর্শ চাইলে সবাই বলে ক্রিম দিয়ে ফর্সা হওয়া যায় না,অথচ অনেককে দেখেছি ফর্সা হতে ,কিন্তু চক্ষুলজ্জায় কাউকে জিজ্ঞাসা করতে পারি না, আবার অনেকে বলে বাসায় প্যাক বানিয়ে নিতে কিন্তু এগুলা বানানোর সময় বা উপকরণ সহজে পাওয়া যায় না। তাই দয়া করে এমন একটা ক্রিমের নাম বলুন যা দিয়ে একটু হলেও ফর্সা হওয়া যায়,,ইউজ বন্ধ করলে আগের মত হোক সমস্যা নাই কিন্তু সাইড ইফেক্ট যাতে না থাকে....প্লিজ।
2827 views

7 Answers

একটু খেয়াল করে দেখবেন। ত্বক ফর্শা কারী ক্রিম গুলার Side effect আছে,,,, অনেক সময় দেখা যায় মাত্র ৭ দিন ব্যাবহার করেন কালো ত্বক ফর্সা হয়ে গেছে।এবং আবার পরে দেখা যায় সেই ফর্সা ত্বক আগের তুলনাই অনেক খারাপ হয়ে গেছে Side effect এর কারণে,,,এবং রৌদে বার হতে পারে না কোন ভাবেই বার হলে মুখ জ্বালা পোড়া করে বা মুখ পুড়ে যায়। আপনি বলেছেন ফর্সা না হলে কেউ সম্মান করে না। এই কথা টা মেনে নিতে পারলাম না। আমি বিশ্বাস করি ব্যাবহার এ বংশের পরিচয়। আপনি কালো না ফর্সা,লম্বা না ছোট,মোটা না চিকন এই গুলা কোন ব্যাপার না যদি আপনার ব্যাবহার সুন্দর হয়,,,,আপনি এক জনের সাথে সুন্দর ব্যাবহার করে দেখেন সে আপনাকে দাম দেবেই। যে ক্রিম ব্যাবহার করবেনঃ ছেলেদের জন্যে আমার জানা মতে ফেয়ার & লাভলি মেন ক্রিম ফেয়ার & লাভলি মেন ফেসওয়াস টা অনেক ভালো। এই গুল ব্যাবহার করতে পারেন।

2827 views Answered

ত্বক ফর্সা করা ততটা সহজ নয়, তবে প্রাকৃতিক বা কৃত্তিম ভাবে কিছু টা ফর্সা করা যায়, এতটুকুই। আপনি কাচা হলুদ ও দুধ দিয়ে গোসল বা মুখ ধুইতে পারেন.  আর বিভিন্ন ভালো ভালো কোম্পানি ক্রিম ব্যবহার করতে পারেন এছাড়া সোফিয়া গোল্ড এই সিরাপটাও ভালো কাজ করে। ধন্যবাদ।

2827 views Answered

প্রায় সকল ক্রিমের পাশ্বপ্রতিক্রিয়া থাকবেই। তাই আমার মতে আপনি প্রতিদিন ফেসওয়াস ব্যবহার করুন ও ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিমটি রেগুলার ব্যবহার করুন। আপনি এর ফল পাবেন এটা নিশ্চিত। এছাড়াও মুখে হলুদ/লেবু ইত্যাদি ব্যবহার করতে পারেন। আর রোদ থেকে একটু সাবধান থাকাই ভালো।

2827 views Answered

আপনি এগুলো ফলো করুন-

  • প্রতিদিন সকালে পেঁপে খান।
  • রাতে ঘুমানোর আগে মধু ও লেবু মুখে লাগান।
  • হলুদ বেটে লাগলেও সমস্যা নেই।
  • তবে আপনি দাগ তোলার জন্য /ফর্সা হবার জন্য নিম পাতা বেটে লাগাতে পারেন।
  • তবে নিয়মিত হিমালয়া নিম ফেসওয়াস ব্যাবহার করাই ভালো।
2827 views Answered

অাপনি"ওনি" ত্রিমটি ব্যবহার করুন।মূল্য:৩৫ টাকা।

2827 views Answered

আপনি 'Skin shine' ক্রিমটি ব্যাবহার করতে পারেন। এটি ত্বকের তৈলাক্তভাব দূর করে ত্বককে উজ্জল করতে সাহায্য করে।এটি মুখে মাখার আগে অবশ্যই সাবান দিয়ে মুখ ধুয়ে নিবেন।যদিও কিছুদিন সময় লাগবে কিন্তু এটি ত্বককে উজ্জল করবে। আর এটির দাম ৭০ থেকে ৮০ টাকা।

2827 views Answered

অনেকেই বলবে এই ক্রিম,সেই ক্রিম ব্যবহার করতে।কিন্তু কোনোটাতেই কোনো কাজ হবে না।হলেও সেটা সাময়িক সময়ের জন্য। আপনি জেন্টস পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারেন নয়ত কসমেটিক সার্জারি করাতে পারেন।কসমেটিক সার্জারি খুব ব্যয়বহুল।মাইকেল জ্যাকসনসহ বলিউডের বড় বড় অভিনেত্রীরাও কসমেটিক সার্জারি করিয়েছে।এতে বাংলাদেশি টাকায় প্রায় লাখখানেক খরচ হতে পারে।ফেসিয়াল করলে প্রতিদিন ফেসওয়াস দিয়ে মুখমন্ডল পরিষ্কার করতে হবে।

2827 views Answered

Related Questions

Next steps