আমেরিকাতে ১১ম শ্রেণি হতে পড়াশোনা করতে চাই?
আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি বর্তমানে ৯ম শ্রেণিতে। আমার আইকিউ ১৬৫ (সনদপত্র রয়েছে), বাংলা মিডিয়াম এ পরলেও ইংরেজি ভাষাটি যথেষ্ট ভালভাবে রপ্ত করেছি । আমি আমেরিকায় পড়াশোনা করতে চাই, বিশেষ করে "বেসিস স্কটডেল" নামক উচ্চবিদ্যালয় এ। ওদের সাইটঃ http://www.basised.com/scottsdale/
আমার কি কি করা উচিত ? বা কিভাবে ওদের নিকট আবেদন দেবো ? কোন পরীক্ষা( SAT জাতীয়) দিতে হবে কি ? ধাপ অনুসারে বললে উপকারিত হবো :)
আমি আগে থেকেই প্রস্তুতি নিতে চাই।
3891 views
1 Answers
"আইকিউ সনদপত্র" জিনিসটায় চোখ আটকানোতেই মূলত উত্তর দিচ্ছি, আইকিউ খুবই ফেলনা জিনিস। এটা দিয়ে বাস্তবিক বুদ্ধির বিচার হয়না, কেউই এটি দিয়ে আপনাকে মূল্যায়ন করবেনা। তাই সনদপত্রটা বাঁধাই করে বাসায় রেখে দেয়া, অথবা যায়গা না থাকলে কোথাও ফেলে দেয়া একই কথা।
যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে আসি।
বেসিস স্কটস্-ডেল এ ভর্তি হতে গেলে আপনাকে একাধিক প্লেসমেন্ট টেস্ট, ইংলিশ ইভ্যালুয়েশন টেস্ট এবং স্কাইপ অথবা সরাসরি ইন্টার্ভিউতে অংশগ্রহণ করতে হবে।
কোনো স্ট্যান্ডার্ডাইজ স্কোরের বিষয়ে কিছু ক্ল্যারিফাই করা হয়নি।
আপনি শুধু ১০ মাস সেখানে পড়াশোনা করতে পারবেন, এই সময়সীমা সাধারণত আগস্ট থেকে পরের বছরের মে পর্যন্ত। আর আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই F1 (নন-ইমিগ্রেন্ট) ভিসা ধারী হতে হবে।
বেশিরভাগ টপলিস্টেড কলেজগুলোতে ভর্তি হতে গেলে ভালো SAT স্কোর এবং ফ্লুয়েন্ট ইংলিশ জানা থাকলেই হবে। হাই-স্কুলগুলোর ক্ষেত্রে নিয়ম একটু আলাদা হয়।
3891 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy