কালো খেজাব কেন হারাম?
1 Answers
ইসলামে যেসব জিনিস হারাম, সেগুলো কিন্তু সবই প্রকৃতপক্ষে মানবজাতির কল্যানের জন্যই হারাম করা হয়েছে। কালো খেজাব নিষিদ্ধ হওয়ার কারন অবশ্যই আছে। ভালো হলে অবশ্যই হালাল করা হত। কালো খেজাবে বর্তমান সময়ে ভাইরাসের মত দেখা দিয়েছে।একদিকে কালো আরেক দিকে আবরন। ক্যামিকেল দিয়ে তৈরী এসব কলপ ব্যবহারের পুর্বে কেউ একবার চিন্তাও করেনা, যা ব্যবহার করতেছে এগুলো ব্যবহারের পরে অজু গোসল হবে কিনা! আগেকার যামানায় মেয়েরা নেইল পলিশ দিয়ে ছবাহী মক্তবে আসলে মক্তবের হুযুর সিরিয়াস রেগে যেতেন; বেত্রাগাত করে বলে দিতেন খবরদার!এগুলো আর লাগাবেনা; এগুলো লাগালে অজু হয়না। কিন্তু আজ, আজ সাধারণ মানুষের সাথে সাথে উনারাই চুল-দাড়ীতে নেইল পলিশের মত গাঢ় কালারের কলপ ব্যবহার করছেন! কেউ কেউ আবার জায়েজ ফতওয়া দিচ্ছেন। কেউ আবার বউ পছন্দ করেনা লজ্জা দেয় অজুহাত পেশ করছেন! হায়, হায় আখেরী যামানা!! এই যামানার এই মানুষগুলোরে উদ্দেশ্য করেই আমার দয়াল নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করেছেন, “এরা জান্নাতের ঘ্রানও পাবেনা”। ** কাল খেজাব সম্পর্কে দয়াল নবীজী হুযুর পুরনূর ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হুসিয়ার বাণীঃ ٠١. وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ يُسَوِّدُونَ أَشْعَارَهُمْ لَا يَنْظُرُ اللهُ إِلَيْهِم" - رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَإِسْنَادُهُ جَيِّدٌ. ( معجم الأوسط للطبراني ج٤ ص ١٣٦رقم ٣٨٠٣، مجمع الزوائد ج٥ ص ١٦١ رقم ٨٧٩٣) অনুবাদঃ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)হযরত নবীয়ে করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, দয়াল নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,আখেরী যামানায় এমন কিছু লোক বের হবে যারা তাদের চুল-দাড়ী কালো করবে। (কেয়ামত দিবসে) আল্লাহ পাক এদের প্রতি তাকাবেনও না।(মু’জামুল আওছাত ৪/১৩৬ হাদিস শরীফ নং ৩৮০৩, মাজমাউয যাওয়ায়েদ ৫/১৬১ হাদিস শরীফ নং ৮৭৯৩)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy