আমাদের আশেপাশে যেসব হিন্দু লোকজন আছে তারা অনেক সময় আমাদের কাছে সাহায্যের জন্য আসে তাদের সাহায্য করা কী জায়েজ?
ধান চাইতে আসে,, মেয়ের বিয়ের জন্য টাকা ইত্যাদি
2982 views
4 Answers
অবশ্যই। তাদের সাহায্য করা জায়েজ এবং সওয়াবও বটে। মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) অনেক বেধর্মী, ইহুদী এমনকি অবিশ্বাসীদেরকেও সাহায্য করেছেন। তাই আপনি নিশ্চই সাহায্য করতে পারেন...!
2982 views
Answered
মানবিক দৃষ্টিকোণ বিচারে নেহাত দুস্থ বিধর্মীদেরও সহযোগিতা করা যেতে পারে। তবে যাকাতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহঃ এর মাজহাব অনুযায়ী কাফিরদেরকে যাকাত না দেওয়াই উত্তম। ইসলাম ধর্মের প্রতি তাদের মনোরঞ্জনের জন্য কোন কোন উলামায়ে কেরামের মতে কাফিরদেরকেও সহযোগীতা করা যেতে পারে।
2982 views
Answered
হ্যা, যাবে। তবে শর্ত আছে।
→আল্লাহ তায়ালা সূরা মুমতাহিনার ৮ ও ৯ নং আয়াতে বলেন যে,
ﻟَﺎ ﻳَﻨْﻬَﺎﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻦِ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻟَﻢْ ﻳُﻘَﺎﺗِﻠُﻮﻛُﻢْ ﻓِﻲ ﺍﻟﺪِّﻳﻦِ ﻭَﻟَﻢْ ﻳُﺨْﺮِﺟُﻮﻛُﻢ ﻣِّﻦ ﺩِﻳَﺎﺭِﻛُﻢْ ﺃَﻥ ﺗَﺒَﺮُّﻭﻫُﻢْ ﻭَﺗُﻘْﺴِﻄُﻮﺍ ﺇِﻟَﻴْﻬِﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻳُﺤِﺐُّ ﺍﻟْﻤُﻘْﺴِﻄِﻴﻦَ
ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালবাসেন।
ﺇِﻧَّﻤَﺎ ﻳَﻨْﻬَﺎﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻦِ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻗَﺎﺗَﻠُﻮﻛُﻢْ ﻓِﻲ ﺍﻟﺪِّﻳﻦِ ﻭَﺃَﺧْﺮَﺟُﻮﻛُﻢ ﻣِّﻦ ﺩِﻳَﺎﺭِﻛُﻢْ ﻭَﻇَﺎﻫَﺮُﻭﺍ ﻋَﻠَﻰ ﺇِﺧْﺮَﺍﺟِﻜُﻢْ ﺃَﻥ ﺗَﻮَﻟَّﻮْﻫُﻢْ ﻭَﻣَﻦ ﻳَﺘَﻮَﻟَّﻬُﻢْ ﻓَﺄُﻭْﻟَﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟﻈَّﺎﻟِﻤُﻮﻥَ
আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেছে এবং বহিস্কারকার্যে সহায়তা করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালেম।
→উপরোক্ত আয়াত দ্বারা বুঝা গেল যে, যারা (বিধর্মী) ইসলাম ধর্মের বিরুধ্যে কোনো প্রতারণা, কু-কৌশল বা ইসলাম বিধ্যেষী কোনো কাজ না করে, তাহলে তাদেরকে সাহায্য করা যাবে।
2982 views
Answered
হ্যা যাবে। তবে তারা যদি মুর্তিপুজার জন্য টাকা বা অন্যকিছু চায় তাহলে দেওয়া যাবে না। এটা নাজায়েজ।
2982 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy