মানুষিক চাপ?
3 Answers
মানসিক চাপ থেকে উত্তরণের জন্য কোনো বিষয় নিয়ে বেশী ভাববেন না ।যেমন, আজ এই কাজ করলেম আমার এরকম লাভ হতো,আবার প্রচলিত ধারায় কাজ না করলে কাজে বেশী সুফল পেতাম। এসব বিষয় বার বার অশান্তির সৃষ্টি করে।যার কারণে মানসিক চাপ তৈরি হয়। মানসিক অশান্তি দূর করতে মনকে ভালো রাখতে হবে।মনকে আপনার খোরাক অনুযায়ী খুশি করতে হবে।যেমন, কেউ বিস্ময় অ্যানসারে উত্তর দিয়ে খুশি হয়,কেউ খেলা দেখে,কেউ খেলে।মোটকথা আপনার মন ভালো রাখার বিষয়টি স্বতন্ত্র আপনার।
আপনার প্রিয় কোনো কাজে ব্যস্ত হয়ে যান। বিশেষ করে প্রিয় কোনো বইয়ে মনোযোগ নিতে পারলে এ সমস্যার অতি সহজে সমাধান হয়ে যাবে। এছাড়া আপনি ঠান্ডা অথবা গরম পানি দিয়ে সময় নিয়ে একটা শাওয়ার নিন। হট শাওয়ার বেশি উপকারী হবে। তারপরে দুই ঘণ্টা ঘুমান, একদম নিশ্চিন্তে। মানসিক চাপ মানুষের থাকেই। এটা-সেটা নিয়ে চিন্তা করাটা স্বাভাবিক। তবে সেটা মাথাব্যথা পর্যায়ে চলে গেলে ভাবনীয় বিষয়। তাই রিলাক্সড হয়ে যান। সময় পেলে সাজেক, কক্সবাজার অথবা সিলেট ঘুরে আসুন। তা না পারলে প্রতিদিন সকালে অথবা রাতে একটু হাঁটাহাঁটি করবেন। মন ভালো থাকবে। আর হ্যাঁ, মনের কথা কারো সাথে শেয়ার করলে মন হালকা হবে। তাই সম্ভব হলে কাউকে আপনার সমস্যা, যে কারণে মানসিক চাপে আছেন সেটা খোলাখুলি বলুন। আলোচনা করুন। মন হালকা হবে।
মানসিক চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে আপনার ভালো লাগার দিকে বেশি নজর দিতে হবে। ঘুমে ব্যঘাত ঘটায় এমন জিনিস থেকে দূরে থাকতে হবে যেমন ঘুমানোর দুই বা আড়াই ঘন্টা আগে মোবাইল ব্যবহার না করা বা অপ্রাসাঙ্গিক বিষয়ে না ভাবা। আর যে গুলো ভেবে আপনি ভয় পাচ্ছেন সেগুলো আর না ভাবা সব কিছুকে স্বাভাবিক ভাবে গ্রহণ করার অভ্যাস করুণ তাহলে দেখবেন ধিরে ধিরে সব স্বাভাবিক হয়ে আসছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy