জয়েন্টে ব্যথা বিশেষ করে দুই হাঁটু, কুনুই.....?
5 Answers
এটা বেশিরভাগ ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবে হয়। ক্যালসিয়ামের অভাবে আমাদের হাড়,দাঁত দুর্বল হয়।
আপনি যত তারাতারি সম্ভব একজন ভাল ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন। কেননা জয়েন্টের ব্যাথা সাধারনত খুব মারাত্মক রোগের লক্ষন।
আপনি দ্রুত কোন ভাল ডাক্তার দেখান । দেরি করলে আপনার বড় কোন সমস্যা হতে পারে ।অসুখের শুরুতে চিকিৎসা করা উচিত ।তাই তাড়াতাড়ি নিকটবর্তী ভালো একজন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিন।
আপনি কি প্রায়ই জয়েন্টের ব্যথায় ভোগেন? নিয়মিত জয়েন্টে ব্যথা দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত ঘটায়। জয়েন্টের ব্যথা এড়াতে চাইলে অবশ্যই হাড়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। হাড়ের জয়েন্ট ভালো রাখার জন্য কিছু পরামর্শ ঃ ১. সুস্থ হাড়ের জন্য প্রথম কাজ হলো ওজন ঠিকঠাক রাখা। ওজন বেশি হলে হাড়ের জয়েন্টের ওপর চাপ পড়ে। এতে জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। Advertisement ২. জয়েন্ট ভালো রাখতে প্রদাহরোধী খাবার আপনার খাদ্যতালিকায় রাখুন, যেমন : জলপাইয়ের তেল, ভূষি বা ভূষিসমেত খাবার ইত্যাদি। ৩. কোনো ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে কি না, এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন। ৪. প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ পান করুন। দুধ ক্যালসিয়ামের চমৎকার উৎস। এটি হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে। ৫. প্রচুর পরিমাণ পানি পান এবং তরলজাতীয় খাবার খেয়ে শরীরকে আর্দ্র রাখুন। শরীরে পানির অভাব হলে জয়েন্টে প্রদাহ হয়। ৬. হাড়ের জয়েন্টকে ভালো রাখতে অবশ্যই ব্যায়াম করতে হবে। খুব ভারী কোনো ব্যায়াম না করতে চাইলে অন্তত সাইকেল চালাতে পারেন বা সাঁতার কাটতে পারেন। ৭. এ ছাড়া জিমে গিয়ে ফিটনেস ট্রেইনারের পরামর্শ নিয়ে ব্যায়াম করতে পারেন। তবে আগে যদি জয়েন্টে কোনো আঘাত পান, তাহলে পুরোপুরি ভালো না হলে ব্যায়াম শুরু করবেন না। এতে অবস্থা আরো খারাপ হতে পারে।
আপনার জয়েন্টে ব্যথা অথাৎ বাতব্যাথা হতে পারে /হাড়ের ক্ষয় হতে পারে -আপনি বাতব্যাথার জন্য সকালে ২/৩ কোয়া রসুন খেতে পারেন এবং যেকোন ডাল খাবেন না। হাড় ক্ষয়ের জন্য প্রতিদিন দুধ ,ডিম খেতে পারেন ।এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy