3 Answers
বজ্রপাতের সময় নিচের ২ টি দোয়া পড়তে হয় لا اله الا انت سبحانك إني كنت من الظالمين لا حول ولا قوة إلا بالله العلي العظيم যেকোন একটি বা দুটি পড়তে পারেন।
বজ্রধ্বনির সময় বাংলায় দোয়া করলে-ও আল্লাহ আমাদের কথা ফেলে দেবেননা।
সালেম ইবনে আবদুল্লাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রধ্বনি ও মেঘের গর্জন শুনলে বলতেনঃ হে আল্লাহ! তোমার বজ্রপাত দ্বারা আমাদের হত্যা করো না, তোমার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করো না এবং তার আগেই আমাদের ক্ষমা করে দাও।
আল-আদাবুল মুফরাদ হাদিস নম্বরঃ ৭২৬
অথবা আরবিতেও পড়তে পারেন,
.اللَّهُمَّ لا تَقْتُلْنَا بِصَعْقِكَ ، وَلا تُهْلِكْنَا بِعَذَابِكَ ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ.
. বিদ্যুৎ চমকালে কিংবা বজ্রপাত হলে পাঠ করবে :
এক.
سُبْحٰنَ الَّذِىْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰٓئِكَةُ مِنْ خِيْفَتِهٖ.
অর্থ : পবিত্র মহান ঐ সত্তা যার প্রশংসায় মহিমা পাঠ করে বজ্রধ্বনি এবং ফেরেশতাসকলও তাঁর ভয়ে মহিমা পাঠ করে।
হাদীস : আমের ইবনে আব্দুল্লাহ ইবনে যুবায়ের রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে যুবায়ের রাযি. যখন বজ্রধ্বনি শুনতে পেতেন তখন কথা বলা বন্ধ করে দিতেন এবং উপরোক্ত দু‘আটি পাঠ করতেন। (মুআত্তা মালেক; হাদীস ৩৬৪১)।
দুই.
اَللّٰهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذٰلِكَ.
অর্থ : হে আল্লাহ! দয়া করে আপনি আমাদেরকে আপনার ক্রোধের মাধ্যমে মৃত্যু দিবেন না এবং আপনার আযাব দ্বারা ধ্বংস করবেন না। বরং এর পূর্বেই আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন।
হাদীস : আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রধ্বনি শুনতে পেতেন তখন উপরোক্ত দু‘আটি পাঠ করতেন। (মুসনাদে আহমাদ; হাদীস ৫৭৬৩, সুনানে তিরমিযী; হাদীস ৩৪৫০)।
উল্লেখ্য, বজ্রপাতের সময় নির্দিষ্ট কোনো সূরা পাঠের বিধান নেই। হাদীসে যেটা আছে সেটা উপরে উল্লিখিত হয়েছে। তবে জরুরী মনে না করে যে কোন সূরাও পড়া যেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy