6 Answers
ইসলাম অনুযায়ী মেনে না চলার ব্যাখ্যাটা কি ? ইসলাম না মেনে চলার বিভিন্ন মাত্রা আছে। যে ব্যক্তি একেবারেই ইসলামকে মানবে না ও বিশ্বাস করবে না সেও ইসলাম অনুযায়ী চলে না। এ ধরনের ব্যক্তি হলো কাফের। আর যারা উপর দিয়ে ইসলামকে মানে কিন্তু ভিতরগতভাবে ইসলামকে স্বীকার করে না তারা মুনাফেক। আর যারা ইসলামকে বিশ্বাস করে কিন্তু শয়তানের অনুগামী হয়ে নানা ধরনের পাপাচারে লিপ্ত হয় তাদেরকে ফাসেক বলে। এটা হলো ইসলামী শরীয়াতের পরিভাষার কথা বললাম। আর ইসলাম অনুযায়ী না চললে মানুষ কি বলে ? এর উত্তর তো আপেক্ষিক। কোনো মানুষ ইসলাম অনুযায়ী না চললে কিছুই বলে না। অর্থাত খারাপ চোখে দেখে না। কেউ আবার কম খারাপ মনে করে, কেউ আবার বেশি খারাপ মনে করে। এ ক্ষেত্রে একেকজনের বিশেষণও একেক ধরনের হয়ে থাকে।
2980 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy