cd কিনে তার ভিতরে সব ডিলিট করে নিজের কিছু ঐ সিডিতে রাখা যাবে?
2 Answers
না
সিডির সকল তথ্য ডিলিট করে নতুন তথ্য রাখা যায় না।
আপনি সিডির সবকিছু কপি করে নিতে পারবেন শুধু।
তবে, আপনি নতুন ফাঁকা সিডি কিনে সেখানে আপনার ডাটা/ফাইল রাখতে পারবেন।
সম্ভবত পারবেন না। কারণ Games, Software ইত্যাদি যেসব Disk এ Burn করা হয় সেগুলো নিরাপত্তাজনিত কারণেই স্থায়ীভাবে করা হয়। আর এসব ক্ষেত্রে সাধারণত DVD R টাইপের Disk ব্যবহৃত হয়ে থাকে। R মানে হল Recordable. এবং এটা One Time Use. অর্থাৎ একবার কিছু লিখে ফেললে আর মোছা যাবেনা। আর বাজারে আপনি DVD RW টাইপের ডিস্ক ও পাবেন। RW মানে হল Re-writable. বার বার রাইট করে আবার মুছে ফেলতে পারবেন। পেন ড্রাইভ এর মত। যদিও এর একটা লিমিট আছে। ডিস্ক এর মানের ওপর নির্ভর করে আপনি সর্বোচ্চ কতবার এর উপর Write/Erase করতে পারবেন। কাজেই বুঝতেই পারছেন Games এর Disk গুলো এমন হবে না। এগুলো অপরিবর্তিত থেকে যাবে। আর পিসিতে ভাইরাস থাকলেও ফাইল নষ্ট হবার সম্ভাবনা ক্ষীণ! আপনি দোকান থেকে Blank DVD এর বক্স কিনে নিবেন। 10 টা ডিস্কের এক বক্স এর দাম আন্দাজ 200/250 টাকা হবে। কমও হতে পারে। সেটা নির্ভর করছে মানের ওপর। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy