আমরা মোটরবাইক কেনার সময় আগে জেনে নেই কত cc আমার প্রশ্ন হল cc দিয়ে কি বোঝানো হচ্ছে। যেমন 60kmh^1 হল মোটরের গতি 1 ঘন্টায় 60 কি.মি
2880 views

4 Answers

বাইকের ইঞ্জিনের সিলিন্ডারে কতটুকু জায়গা আছে-- সিসি দিয়ে তাই বুঝায়। সিসি বা কিউবিক সেন্টিমিটার বেশী হওয়া মানে বাইকে বেশী করে ফুয়েল মিক্সচার ঢুকবে, বাইক আরো বেশী পাওয়ার প্রডিউস করবে, আরো ক্ষমতা বাড়বে। তবে ইঞ্জিনের সাইজের সাথে আরো অনেক বিষয় রিলেটেড... এটা এত সহজেই বলা মুশকিল।

2880 views

সিসি (যা কিউবিক সেন্টিমিটার নির্দেশ করে) বলতে মোটর বাইকের ইঞ্জিনের সাইজ বোঝায় । তাত্ত্বিকভাবে, যে মোটর বাইকের সিসি যত বেশি, তার ইঞ্জিনের সাইজ তত বড় এবং তা তত দ্রুত চলে। লিংক: http://www.dmv.org/how-to-guides/motorcycle-ccs.php

2880 views

হ্যা আপনি সঠিক বলেছেন 60kmh^-1 মানে এটি প্রতি ঘন্টায় 60 কিমি যেতে পারে

2880 views

------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- **সেলফ দ্বারা স্টার্ট দিতে ক্লাচ পুরোটা টেনে ধরে সেলফ বাটন চাপতে হবে এবং পিকাব হালকা টানতে হবে। ফলে গাড়ি স্টার্ট হবে। এরপর ক্লাচ ধীরে ধীরে ছাড়তে হবে এবং পিকাব ধীরে ধীরে টানতে হবে। তাহলে গাড়িটি চলতে শুরু করবে।

------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- **টিভিএস আরটিআর ১৬০সিসি গাড়ির গিয়ার লিভার শুধু সামনে থাকে। লিভারটি উপরে উঠালে গিয়ার উঠবে এবং নিচে নামালে গিয়ার কমবে।

------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- **বাইক কিকার দ্বারা স্টার্ট দেয়ার সময় যদি ক্লাচ চেপে রাখা হয় এবং গিয়ার নিউট্রালে থাকে তবে কিকার চাপা হলে কিকারটি একদম ফ্রি কাজ করবে এবং স্টার্ট হবে না। **এছাড়া কিকার দ্বারা স্টার্ট দেয়ার সময় যদি গিয়ার ১ বা যেকোন গিয়ার দেয়া থাকা অবস্হায় কিকার ঠেলা দেয়া হয় তবে গাড়িটি সামনে যাওয়ার চেষ্টা করবে কিন্তু স্টার্ট হবে না। তাই গাড়ি নিউট্রাল করে এরপর কিকার দ্বারা স্টার্ট দিতে হবে।

 ------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- **স্টার্ট বন্ধ অবস্হায় গাড়ির গিয়ার কমাতে কমাতে যখন এক আসবে এরপর যখন আর ও গিয়ার কমানো হবে তখনি গাড়িটি নিউট্রাল এ আসবে। এক্ষেএে গাড়ি বন্ধ থাকা অবস্থায় ক্লাচ না চেপে ও এই কাজটি করা যাবে। ------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- **স্টার্ট বন্ধ অবস্হায় গাড়ি সামনে পিছনে নেয়ার প্রয়োজন হলে ক্লাচ পুরোটাই চেপে এরপর সামনে বা পিছনে নিতে হবে।

 ------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- প্রথমত বাইকের চাবিটি চাবির স্লটে লাগিয়ে ডান দিকে এক পাক ঘুরিয়ে নিতে হবে। কিকারের মাধ্যমে বাইক স্টার্ট দিতে হলে প্রথমত গাড়িটি নিউট্রাল করে নিতে হবে। এরপর পিকাব না টেনে ক্লাচ না চেপে কিকার নিচের দিকে একটু জোরে পা দ্বারা ঠেলা দিতে হবে। তাহলে বাইক স্টার্ট হবে। এরপর হিরো এবং ডিসকোভার বাইক এর গিয়ার সিস্টেম অনুযায়ী সামনে গিয়ার পড়বে এবং পিছনে গিয়ার উঠবে। তাই এরপর ক্লাচ ফুল চেপে ধরে হাতের বাম দিকের গিয়ার টি পিছনে চাপতে হবে। তাহলে ১নং গিয়ারে গাড়িটি থাকবে। এরপর ক্লাচ ধীরে ধীরে ছাড়তে হবে এবং পিকাব ধীরে ধীরে টানতে হবে। তাহলে গাড়িটি চলতে শুরু করবে। এরপর ১৫স্পিড আসলে আবার গাড়িটির পিকাব ছেড়ে দিয়ে ক্লাচ টেনে ধরতে হবে এবং গিয়ার টি পিছনে পা দ্বারা চাপতে হবে। এরপর ক্লাচ ধীরে ধীরে ছাড়তে হবে এবং পিকাব ধীরে ধীরে টানতে হবে। তাহলে গাড়িটি ২নং গিয়ারে চলতে থাকবে। এভাবে ৪ বা ৫ নং গিয়ার পর্যন্ত নেয়া যাবে। গাড়ি চলার সময় ব্রেকের প্রয়োজন হলে পিকাব ছেড়ে দিয়ে ডান দিকের পা ব্রেক চাপতে হবে। এরপর প্রয়োজনে ডান দিকের হাত ব্রেক চাপতে হবে। এক্ষেএে যেহেতু গাড়ির স্পিড কমে যাবে তাই গিয়ার ও কমিয়ে নিতে হবে। তাই পিকাব ছেড়ে ক্লাচ চেপে বাম দিকের গিয়ার থেকে সামনে গিয়ার চাপতে হবে পা দ্বারা। ফলে গাড়ির একটা গিয়ার কমে যাবে।

------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- **একটা গিয়ার দেয়ার পর যদি হঠাৎ করে ক্লাচ ছেড়ে দেয়া হয় তবে গাড়িটা একটা ধাক্কা দিবে সামনে বা পিছনে। তাই ধীরে ধীরে ক্লাচ ছাড়তে হবে ও পিকাব টানতে হবে। ------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- যদি পিকাব টানা হয় এবং পাশাপাশি ক্লাচ ও টানা হয় তবে গাড়িটা অতিরিক্ত শব্দ করবে। তাই পিকাব টানার সময় ক্লাচ ছেড়ে দিতে হবে।

------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- গাড়ি হাই স্পিডে শুধু চালালেই হবে না। মনে রাখতে হবে যে হঠাৎ যদি সামনে কিছু বাধা হয়ে দ্বারায় সেক্ষেএে কি হবে? তাই সাবধানে সামনে দেখে শুনে ইন্ডিকেটর ও হরেন ব্যবহার করে গাড়ি চালাতে হবে। পিকাব ছেড়ে ডান দিকের ব্রেক মাঝেমধ্যে হালকা চেপে দেখতে হবে কাজ করে কি না।

------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- যেকোন গাড়ির ক্লাচ এবং গিয়ার থাকবে হাতের বামদিকে। এবং হাত ব্রেক ও পা ব্রেক থাকবে হাতের ডানদিকে। হরেন বাটন থাকবে হাতের বাম দিকের হ্যান্ডেলে। এবং সেলফ বাটন থাকবে হাতের ডান দিকের হ্যান্ডেলে।

 ------- ------- -------- -------- ----------------- ------- -------- -------- ক্লাচ থাকবে বামদিকের হ্যান্ডেলে। গিয়ার থাকবে বামদিকের পায়ের নিচে। হাত ব্রেক থাকবে হ্যান্ডেলের ডান দিকে। পা ব্রেক থাকবে ডানদিকের পায়ের নিচে।

------- ------- -------- -------- ----------------- ------- -------- --------

2880 views