সন্ধ্যা বাতি সম্পর্কে?

সন্ধ্যার সময় ঘরে বাতি দিতে হবে এর কোন ধর্মীয় ভিত্তি আছে কি।
3947 views

3 Answers

সন্ধ্যা বাতি একটি মঙ্গলের প্রতীক ।ইসলাম ধর্মে এর ভিত্তি না থাকলেও সনাতন ধর্মে এর রয়েছে

3947 views Answered

রাত্রিকালীন কিছু কুসংস্কার ও অহেতুক বিশ্বাস:

ইসলামপূর্ব আরবে অনেক ধরনের কুসংস্কার ও অহেতুক বিশ্বাস প্রচলিত ছিল। রাসুলুল্লাহ (সা.) কোরআন-সুন্নাহর শিক্ষার মাধ্যমে সমাজ থেকে সব কুসংস্কার দূর করেন। আরবরা গুরুত্বপূর্ণ কোনো কাজে বের হওয়ার আগে পাখি উড়াত, পাখিটি উড়ে ডান দিকে গেলে যাত্রা শুভ মনে করত, আর বাঁ দিকে গেলে অশুভ মনে করত। কারো বাড়িতে প্যাঁচা বসলে মনে করত গৃহবাসীদের নিকটতম কারো মৃত্যু হবে অথবা ঘর বিরান হয়ে যাবে। নবী করিম (সা.) বলেন, ‘এসব কুলক্ষণের কোনো বাস্তবতা নেই।’ (বুখারি, হাদিস : ৫৭০৭)

ইসলামী জ্ঞানের অভাবে আমাদের সমাজেও নানা কুসংস্কার ছড়িয়ে আছে। অনেক এলাকায়ই রাতকেন্দ্রিক কিছু অহেতুক বিশ্বাস প্রচলিত রয়েছে। নিচে এর কিছু উদাহরণ দেওয়া হলো, যেমন : 

• রাতে নখ, চুল, দাঁড়ি, গোফ ইত্যাদি কাটতে নেই।

• রাতে আয়না দেখতে নেই।

• ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেললে সংসারে অমঙ্গল হয়।

• রাতে বাঁশ কাটা যাবে না।

• রাতে ফল পাড়া ও গাছের পাতা ছেঁড়া যাবে না।

• রাতে কাউকে সুই-সুতা দিতে নেই।

• রাতে কোনো কিছুর লেনদেন করা ভালো নয়।

• রাতের বেলা কালোজিরার ভর্তা খেলে মায়ের জানাজা পায় না।

• খালি ঘরে সন্ধ্যাবাতি দিতে হয়, না হলে বিপদ আসে।

• রাতে কাক বা কুকুর ডাকলে বিপদ আসে।

• রাতে প্যাঁচার ডাককে বিপত্সংকেত মনে করে।

এ ছাড়া এলাকাভেদে আরো অনেক কুসংস্কারের প্রচলন রয়েছে। এসব মনগড়া কথা, ইসলামে এর কোনো ভিত্তি নেই। একজন মুসলমানের কাজ হলো, সব ধরনের কুসংস্কার বাদ দিয়ে সব ক্ষেত্রে আল্লাহ তাআলার ওপর দৃঢ় ঈমান ও সুদৃঢ় আস্থা রাখবে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমার উম্মতের ৭০ হাজার লোক বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করবে। তারা হবে এমন লোক, যারা শরিয়তে নিষিদ্ধ ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না, কোনো বস্তুর শুভ-অশুভ মানে না। একমাত্র প্রতিপালকের ওপরই ভরসা রাখে।’ (বুখারি, হাদিস : ৬৪৭২)

3947 views Answered

হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, সন্ধ্যা বেলায় তোমাদের সন্তানদের বাহিরে যাওয়া থেকে বিরত রাখবে। কারণ, তখন জ্বিনেরা ছড়িয়ে পড়ে। মুরুব্বিগণ বলেন, জ্বিনেরা আগুন দেখে ভয়ে দূরে যায়। তাই সন্ধ্যা বাতি জালানো হলে শিশুরা ইফরীত জ্বিন থেকে রেহায় পায়। সন্ধ্যার সময় ঘরে বাতি দিতে হবে এর কোন ধর্মীয় ভিত্তি আছে কিনা তা জানা নেই। তবে সন্ধ্যা বেলায় বাতি জ্বালানো কাজটি ভাল মনে করি।

3947 views Answered

Next steps