4 Answers
0 মাধ্যার্কষণ শক্তির টানে, পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরাও ঘুরে চলছি একই বেগে। শুধু তাই না, আমাদের সাথে সাথে গাছপালা, ঘর-বাড়ী, বাতাস,জল, মেঘ তথা আমাদের চারপাশের যা কিছু আছে সবই ঘুরছে। আমাদের চারপাশের পরিবেশের তুলনায় আমরা স্থির বলেই নিজেদের ও সেই সংঙ্গে পৃথিবীর ঘোরার ব্যাপারটা আমরা টের পাই না।
অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর সাথে আমরা নিজেরাও ঘুরছি। সাথে পৃথিবীতে আমাদের আশেপাশের সবকিছুও ঘুরছে। আরও গুরুত্ত্বপুর্ণ হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল ও অভিকর্ষের প্রভাবে পৃথিবীর সাথেই ঘুরছে। ফলে আমরা কোন ঘর্ষণ ও টের পাই না। মনে হয় পৃথিবী স্থির। আশা করি উত্তর পেয়েছেন।
এখানে মহাকর্ষ বা আভিকর্ষ বল তো আছেই... তবে পৃথিবীর তুলনায় আপনি অতি ক্ষুদ্র তাই আপনি বুঝতে পারেন না। যেমন একটি পিপড়াকে বড় আকৃতির গোলকে ছেড়ে দিলে তার বোঝার ক্ষমতা থাকে না যে গোলকটা ঘুরছে তদ্রুপ আপনিও
পৃথিবী যে ঘুরছে এটা আমরা টের না পাওয়ার অনেকগুলো কারন আছে। যেমনঃ
-
ভুপৃষ্ঠে অবস্থান করার কারণে মানুষ, জীবজন্তু, বায়ুমন্ডল প্রভৃতি এক সাথে ঘুরছে।
-
ভূপৃষ্ঠে অবস্থিত সকল বস্তুকে পৃথিবী অভিকর্ষ বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করছে।
-
পৃথিবীর আয়তনের তুলনাই আমরা এত বেশি ক্ষুদ্র যে আমরা এই গতি অনুভব করিনা।
- পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তন গতি সুনির্দিষ্ট তাই আমরা গতি অনুভব করিনা।
- দুটি বস্তুর মধ্যে যদি একটি দাঁড়িয়ে থাকে এবং অপরটি চলতে থাকে তাহলে বোঝা যায় তার গতি আছে। এভাবে পৃথিবীর সামনে স্থির বা সমান কোন বস্তু নেই যার সাপেক্ষে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy