বৃশ্চিকরাশির জাতক হিসেবে কন রত্ন পাথর ধারন করব?
1 Answers
ভাই ইসলাম ধর্মে এ ধরণের রাশির কোন বিধান নেই। এগুলো বিশ্বাস করা কিংবা এগুলোর সাথে মিলিয়ে পাধর ধারণ করা এক দিকে যেমন কুসংস্কার, তেমনি গোনাহের কাজও বটে। কোন আলেমকে কখনো রাশি বা পাথর ধারণ করার বিষয়ে কখনো আলাপ করতে শুনেছেন? কেউ কি বলেছে এ জাতীয় কিছু ইসলাম ধর্মে আছে? নেই। থাকার প্রশ্নই আসে না। কিছু অসাধু ব্যবসায়ী মানুষকে ভুল ভাল বুঝিয়ে তাদের কাছে পাথর বিক্রি করে। নানান আজে বাজে পরামর্শ দেয় আর ভবিষ্যৎ বাণীও করে। আর পাথরের ক্ষমতা আসবে কোত্থেকে? এটা নিজেই একটা জড় পদার্থ। যেটাকে আপনি যা ইচ্ছা তা করতে পারেন। কাজেই এটা আপনার সমস্যা দূর করবে, বিপদ থেকে বাঁচাবে এমন চিন্তা করা কি নির্ঘাত বোকামী না? এসবে কখনো বিশ্বাস করবেন না। মারাত্মক গুনাহর কাজ। আল্লাহ্র কাছে ক্ষমা চান আর ধর্মীয় কাজ কর্ম ঠিকঠাক মত পালন করুন। আল্লাহই সবাইকে ভাল রাখার মালিক। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy