আমি তাবিজ ব্যবহার করি কিন্তু এটা আমি বিশ্বাস করি না?
1 Answers
দেখুন নবী করীম (সাঃ) বলেছেন, "আত-তামায়িমু শিরকুন" তাবিজ হচ্ছে শিরক। আপনার মায়ের সাথে সদ্বাচরণ করুন। মাকে আস্তে আস্তে বুঝান যে একমাত্র রক্ষা করার মালিক আল্লাহ। আপনার মাকে আরও এভাবে বোঝান যে আল্লাহ তায়ালার নাম, নবীর নাম, ফেরেশতার নাম, কোরআনের আয়াত, নিয়ে বাথরুমে যাওয়া নিষেধ। বাথরুমে প্রস্রাব-পায়খানা করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াতের কত অবমাননা করা হচ্ছে। এটা কি হারাম নয় আপনার জন্য? আপনি দিনে কতবার গুনাহগার হচ্ছেন, আল্লাহর আয়াত বা নবীর দুয়া দিয়ে তাবিজ ঝুলিয়ে টয়লেটে বা গোসল খানায় গিয়ে কত যে গুনাহ করছি। আপনি কি একবারের জন্যও চিন্তা করেন না? তাহলে এই তাবিজে শিরকও আছে আবার কুরআন হাদীস বা আল্লাহর আয়াত ও নবীর দুয়ায় অবমাননা বা মানহানির অপরাধও আছে যা আপনার জন্য কুফুরী হওয়ার আশংকা আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy