আমার মাথায় খুশকির মত চামড়া উঠে,কি করা যায়?

আমার মাথায় খুশকির মত চামড়া উঠে, অনেক শ্যাম্পু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করেছি কিন্তু কোন উন্নতি হয়নি। আবার পটাসিয়াম ও ব্যবহার করেছি এতেও কোন উন্নতি হয়নি।  কেউ পরামর্শ দেন কি করা যায়?  ধন্যবাদ। 
2725 views

1 Answers

নারকেল তেল ও কর্পূরের তেল নানা ভেষজ গুণে সমৃদ্ধ। আধা কাপ নারকেল তেলের মধ্যে এক চা-চামচ কর্পূরের তেল নিয়ে একটা বোতল বা পাত্রে রাখুন। খেয়াল রাখতে হবে যাতে বোতলের মুখ ভালো করে লাগানো থাকে বা পাত্রটির ঢাকনা ঠিকঠাক আটকানো থাকে, যাতে ভেতরে বাতাস না ঢোকে। শুষ্ক স্থানে এভাবে রাখা পাত্র থেকে কিছুটা তেল নিয়ে প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে মাথায় দিন। মিনিট দশেক ধরে ঘষে ঘষে চুলের গোড়ায় মাখুন। সকালে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে টানা দুই সপ্তাহ ব্যবহার করে উপকার পেলে ধীরে ধীরে এটা একদিন পর পর মাখুন বা আরও কমিয়ে দিন।

2725 views Answered

Related Questions

Next steps