ঠোট ফুলে আর চামড়া উঠে?

দীর্ঘ ৭-৮ মাস ধরে আমার ঠোটের মাঝের অংশ ফুলে থাকে আর ফোলা অংশটা হাত দিলে ফাপা ফাপা মনে হয়...কিছুদিন গেলে ঐ ফোলা চামড়া টা উঠে যায়...২-১দিন পর আবার ফুলে যায় এমন হতেই থাকে... অনেক ঔষুধ খাওয়ার পর ও কোনো ফল পাইনি..এই নিয়ে অনেক চিন্তিত আছে...এটা ভালো করার কোনো উপায় আছে??
2909 views

2 Answers

সাধারণত ঠোটের আদ্রতা হারিয়ে গেলে তা শুষ্ক হয়ে ফেটে যায়। ঠোঁট ফাটার প্রধান কারণ হল ডিহাইড্রেশন, ধূমপান, ঠোটে সরাসরি সাবান ব্যবহার করা, ভিটামিন এ, বি, সি এর অভাব এবং সূর্যের অতিরিক্ত প্রভাব। সুন্দর ঠোট পেতে নিচে কিছু টিপস দেখুন-- -গ্রীষ্ম ও শীতকালে ঠোঁট বেশি ফাটে। ঠোটের ফাটা রোধ করতে ঘি বা মাখন ব্যাবহার করতে পারেন। -নিম পাতার এক্সট্র্যাক্ট ফেটে যাওয়া এবং শুষ্ক ঠোঁটের জন্য খুবই কার্যকর। -লেবুর রস দিয়ে ঠোটে ম্যাসাজ করুন প্রতিদিন ১০ মিনিট। -শীতকালে আপেল থেতলে নিয়ে ঠোঁটে মাখতে পারেন। -ডালিম ফুল নিয়ে তা থেকে তার তেল বের করে নিন। এই তেল ঠোঁটে লাগালে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে। -নরম, সুন্দর, মসৃণ ঠোঁট জন্য ভাল কোন লিপ বাম অবশ্যই ব্যাবহার করবেন। এটি আপনার ঠোঁটের আদ্রতা রক্ষা করবে ও ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি দিবে।

2909 views Answered
Dr Md Billal Hossain
ভিডিও কল এ রোগী দেখার সময়ঃ-
প্রতি দিন সকাল ৯টা থেকে দুপুর ১ টা ও বিকাল ৪ টা থেকে রাত ১২ টা চেম্বার এ রোগী দেখার সময়ঃ- .

দীর্ঘদিনের পূরাতন সমস্য হওয়ায় আক্রান্ত স্থানটি না দেখে ঔষধ বা প্রতিকার বলা যায় না। আপনি বাহ্যিক ভাবে অলিভ অয়েল মালিশ করতে পারেন এবং অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

2909 views Answered

Related Questions

Next steps