মহিলাদের নামাজ ও পুরুষের নামাজ কি এক?
5 Answers
পুরুষ ও মহিলাদের নামাজ এক কিন্তু নামাজ পড়ার ধরন, ভঙ্গি আলাদা.....যেমনঃ পুরুষরা নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠায় কিন্তু মহিলারা কাধ পর্যন্ত হাত উঠায়.........পুরুষরা নাভি কিংবা নাভির নিচে হাত বাধে কিন্তু মহিলারা বুকে হাত বাধে.......ইত্যাদি...........
এক না একটু ভিন্ন। মহিলার নামাজঃ- মহিলারা নামাজে দাড়ানোর সময় পা ফাঁক রাখবেনা। তাকবীরে মহিলাদের হাত উঠানোর সম্পর্কে ইমাম আহমাদ (রহঃ) বলেন হাত তুলনা মুলক কম উঠাবে। মহিলারা হাত বুকের উপড়ে বাধবে। মহিলারা যখন রুকুতে যাবে অত্যান্ত সংকোচিত ভাবে যাবে এবং হাতদ্বয় পেটের সাথে মিলিয়ে রাখবে। মহিলারা সিজদা অবস্থায় এক অঙ্গের সাথে অপর অঙ্গকে মিলিয়ে রাখবে, পেট উরুর সাথে মিলিয়ে রাখবে এবং সিজদা এমন ভাবে করবে যাতে সতরের অধিক হেফাযত হয়। মহিলারা বৈঠকে আংগুল সমুহ মিলিয়ে ও সমবেত ভাবে বসবে এক পা খাড়া না করে দুই পা বিছিয়ে বসবে।
এটা ঠিক যে রাসূল (সাঃ) এই হাদিসটি বলেছিলেন ।কিন্তু মেয়েদের শারীরিক কিছু অঙ্গভঙ্গির কারণে পুরুষরা যেভাবে নামাজ পড়ে সেজদা দেয় বা রুকু করে মহিলারা সেইভাবে করতে পারেনা। পুরুষরা তাদের শারীরিক সক্ষমতা অনুযায়ী রুকু করে যা মহিলারা পারেনা। আর সেজদার ক্ষেত্রে পুরুষদের বেলায় এমন ভাবে সেজদা করতে হবে যাতে সেজদার মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে একটি ছাগলের বাচ্চা অনায়াসে যাতায়াত করতে পারে আর মহিলাদের ক্ষেত্রে সেজদার মাঝখানে এমন কোন জায়গা রাখা যাবে না যাতে একটা পিপড়া ও প্রবেশ করতে পারে বা চলাচল করতে পারে।
আপনার কথা সঠিক । নবী (স) বলেছেন "তোমরা সালাত পড় সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো" সহিহ বুখারি ৬০৪, সহিহুল বুখারি ৬৩২ । তিনি কখনো বলেন নি পুরুষ-মহিলাদের সালাত ভিন্ন। সবারই সালাত একই। আপনি বিস্তারিত পড়তে সহিহুল বুখারির ৫৭৬,৫৮০,৫৮১,৫৮২, ৫৬৩,৫৩৬,৮০২,৮১২,৮২২ নং হাদিস পড়ুন। সালাত পড়ার সম্পপূর্ণ নিয়ম দেওয়া আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy