3 Answers
অগ্নিকাণ্ডের সময় কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। এ সময় তাড়াহুড়ো করলে বিপদ আরো বেড়ে যেতে পারে। তাই মাথা ঠাণ্ডা রেখে সাধারণ বিচার-বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি বাড়ির ভেতরের কোনো রুমে আটকে যান, সঙ্গে সঙ্গে রুমের দরজা বন্ধ করে দিন। যদি সম্ভব হয়, কাপড় ভিজিয়ে দরজার নিচের ফাঁকা জায়গা বন্ধ করে দিন। যেনো আগুনের ধোঁয়া ভেতরে আসতে না পারে। তারপর রুমের জানালার কাছে দাঁড়িয়ে বাইরে যারা নিরাপদ স্থানে আছেন, তাদের কাছে সাহায্য চাইতে হবে। অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে বের হবার জন্য লিফট ব্যবহার করা যাবে না। এ সময় সিঁড়ি ব্যবহার করতে হবে। অগ্নিকাণ্ডের সময় যতোটা সম্ভব শরীরের বাড়তি কাপড় খুলে ফেলতে হবে। বিশেষ করে যদি আপনার শরীরে কোনো সিনথেটিক জাতীয় কাপড় থাকে তবে তা অবশ্যই খুলে ফেলতে হবে। কারণ সিনথেটিক জাতীয় কাপড়ে আগুন খুব দ্রুত লেগে যাবার আশঙ্কা থাকে।
শরীরে আগুন লাগলে দৌড়াদৌড়ি না করে।প্রথমে শরীরের কাপড় খুলে ফেলতে হবে।কারণ কাপড় না খুললে আরো শরীর পোড়া যেতে পাড়ে।তারপর শরীরকে নিয়ে মাটিতে গোড়াগোড়া করতে হবে।তারপর শরীরের আগুন থেমে গেলে চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy