NID কার্ডেরর স্লিপ হারানো?
NID কার্ডের স্লিপ টা হারিয়ে ফেলেছি ইউনিয়ন পরিষদ থেকে যেটা দিয়েছিল, আমার কার্ডে একটু ভুল আছে সেটা সংশোধন করতে হবে।
2752 views
2 Answers
আমার নিবন্ধন স্লিপও হারিয়ে গিয়েছিলো। যেই এলাকায় ভোটার হয়েছি, সেই এলাকার থানায় গিয়ে জিডি করতে হয়েছে। ডিউটি অফিসার আপনাকে সাহায্য করবে। আপনি শুধু বলবেন, কোথায় আপনার স্লিপটা হারিয়ে গিয়েছিলো? ওনি কার্বন পেপারের মাধ্যমে আপনার জিডি করে নিবে। জিডির মূলকপি নিয়ে আপনি আপনার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যাবেন। সেখানে আইরিশ প্রদান করে, নির্ধারিত তারিখে এসে আপনার স্মার্ট কার্ডটি নিয়ে যেতে পারবেন। আর স্মার্ট কার্ডে কোনো সংশোধন করতে চাইলে, সেখানকার 'সংশোধন' বিভাগে যোগাযোগ করুন। তবে স্মার্ট কার্ড সংশোধন করতে হলে টাকাও লাগবে। ঐখানে বোর্ডের মধ্যে লেখা আছে কিভাবে কি করতে হবে। ধন্যবাদ।
2752 views
Answered