2 Answers
মা'রিফাত আরবী শব্দ। এর অর্থ পরিচয়, চেনা, জানা। ইলমুল মারেফাত মানে আল্লাহকে চেন ও জানার জ্ঞান। যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে ভালো করে চেনা যায় সেটাই ইলমুল মারেফাত। তবে বর্তমানে প্রচলিত শরীয়ত মারেফত নামের আপত্তিকর ও অবিধানিক বিভাজন বিধিত নয়। এক শ্রেণীর মানুষ শরীয়তী নামাজ মারেফতী নামাজ বলে শিরকী বিভাজন সৃষ্টি করে। মারেফাত বলে তারা আধ্যাত্মবাদ ও শরীয়ত বলে বাহ্যবাদ বুঝাতে চায়। এ দুটিকে আলাদা করে দেখতে চায়। বাস্তবতা হলো এ দুটি শুধু নামগত পার্থক্য। মৌলিকভাবে এ দুটির মাঝে বিভাজন সৃষ্টির কোনো সুযোগ নেই। নামাজের বাহ্যিক দিক না হলে ভিতরগত দিক অস্তিত্ব লাভ করার কোনো সুযোগ নেই। এক শ্রেণীর মানুষ মারেফতী নামাজ পড়ে। অর্থাত তারা মনে মনে নামাজ পড়ে। রুকু সেজদার শরীয়তী নামায তারা পড়ে না। এ ধরনের বিশ্বাস ঈমান বিধ্বংসী বিশ্বাস। শরীয়ত মারেফতের এ ধরনের বিভাজন থেকে বেঁচে থাকা আবশ্যক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy