2 Answers
সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে অভিজ্ঞতাটাই শ্রেয় । কারণ, অভিজ্ঞতা থাকলে ভুল কম হয় । অপরদিকে সঠিক জ্ঞান থাকা সত্ত্বেও অনেক সময় দেখবেন ভুল হয়ে গেছে । তাই বলা যায়, সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে জ্ঞানের থেকে অভিজ্ঞতা বেশি সহায়ক এবং কার্যকরী হয় ।
2784 views
Answered
সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে এক দিকে যেমন প্রয়োজন জ্ঞান তেমনি অন্য দিকে প্রয়োজন অভিজ্ঞতা। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। নিম্নে উদাহরণ দিয়ে বুঝানো হলঃ
- ধরুন আপনি একটি নতুন কোম্পানিতে চাকরি পেয়েছেন এবং এসেই আপনাকে একটি গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এখন আপনি যদি ঐ বিষয়ে কোনো কিছুই না জানেন তাহলে ঐ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া আপনার পক্ষে সম্ভব না এ থেকেই জ্ঞানের প্রয়োজন পরিলক্ষিত হয় ।
- এখন আপনি জানেন কাজ টা কি আর কি কি উপায়ে বা কি কি সিদ্ধান্ত নেয়া যাবে কিন্তু কোন সিদ্ধান্ত নিলে কোম্পানির অধিক লাভ বা কোনটায় ক্ষতি হবে বা স্বল্প লাভ হবে বা কিভাবে করলে কোম্পানির কোনো ক্ষতি হবে না এবং লাভ হবে এসব জানাই হল অভিজ্ঞতা । অভিজ্ঞতা আপনাকে সঠিক সিদ্ধান্ত বেছে নিতে বাধ্য করবে । তাইতো বলা হয়েছে যুবক আর বৃদ্ধের অভিজ্ঞতা এক করতে পারলে দূর্জয় কে জয় করা সম্ভব । আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ।
2784 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy