2 Answers

কম্পিউটার পাওয়ার সাপ্লাই বিভিন্ন ধরণের হয়ে থাকে। সাধারণত  ৭০০ টাকা থেকে দাম শুরু হয়। এ ধরণের পাওয়ার সাপ্লাইগুলো কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকে না। তবে দেখে বুঝে আনতে পারলে  এই দামেই বেশ ভাল পাওয়ার সাপ্লাই আনতে পারবেন।  আর ওয়ারেন্টিওয়ালা পাওয়ার সাপ্লাইও পাবেন , সেগুলোর দাম ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকা বা ৮০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এগুলোর কার্যক্ষমতা অনেক বেশি থাকে, স্থায়ীত্বও বেশি হয় এবং ওয়ারেন্টি বা গ্যারান্টিও থাকে।  আইডিবি ভবন বা মাল্টিপ্ল্যান থেকে দেখে-শুনে পাওয়ার সাপ্লাই কিনে নিবেন। বাজারে অনেক ব্রান্ডের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। কোন কোন পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলো সামান্য মোটা হয়, সেগুলো বেছে কিনবেন। এমনিতে হটাত দেখলে বুঝা যাবেনা, কেবল গুলো ধরে দেখবেন, কোয়ালিটি যাচাই করে দেখবেন।  ৭০০টাকার নিচেও পাওয়ার সাপ্লাই পাবেন, কিন্তু সেগুলো সাধারণত ভাল পারফর্ম করে না। ধন্যবাদ।

2813 views Answered

ভালো পাওয়ার সাপ্লাই বলতে একটু দামি তো হবেই...আপনি যদি 5000টাকার মধ্যে কেনেন তাহলে ভালোটাই পাবেন..বাজারে এমন পাওয়ার সাপ্লাইও আছে যার দাম 5000এর ও উপরে..কিন্তু তার ভালো নির্ভর করবে ব্যবহার কারীর উপর

2813 views Answered

Related Questions

Next steps