কয়েল বা জ্বলন্ত কোনোকিছু যদি হঠাৎ পানিতে চুবানো হয়?
2 Answers
ধোয়া সৃষ্টি হয়,ভিজে অংশটা আবার জলার চেষ্টা করে আর শব্দ সৃষ্টি হয়,পানিটা অত্যাধিক গরম হয়ে বাষ্পে পরিনত হয় বলে।
গরম কয়লা বা যে কোন উত্তপ্ত জিনিসের উপর পানি ঢাললে সাদা ধোঁয়া ও শব্দ সৃষ্টি হয় । আর এই সাদা ধোঁয়া হচ্ছে বাষ্প। আমরা জানি, 100 ডিগ্রি সে. এ উত্তপ্ত হয়। যখন পানি উত্তপ্ত বস্তুর সংস্পর্শে আসে তখন তা বস্তু থেকে তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয় এবং বস্তুকে ঠান্ডা হতে সাহায্য করে।পানি যখন বাষ্প হয়ে উড়ে যায় , তখন তা বাতসের অক্সিজেন ও জ্বলন্ত বস্তুর পৃষ্ঠতলের মধ্যে দূরত্ব তৈরি করে । আর এর ফলেই কিন্তু আগুন নিভে যায় আর সাদা ধোঁয়ার সৃষ্টি হয় । এবার আসি শব্দের বিষয়ে, এটা একটু জটিল বিষয়। যখন বাষ্প তৈরি হয় তখন বাষ্পের জন্য পানি ও উত্তপ্ত পৃষ্ঠের মধ্যে বাতাসের একটা স্তর তৈরি হয়। আর বাতাস যখন এই পানির স্তর ভেদ করে উপরে উঠতে যায় তখনই বুদবুদ যেভাবে ফেটে শব্দ সৃষ্টি করে , সেভাবে শব্দ সৃষ্টি হয় । যে রকম পানি গরম করলে যেভাবে শব্দ সৃষ্টি হয় তার সাথে এটার অনেকটা মিল আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy